Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাবা হতে চলেছেন সলমন!

বিশ্বাস হচ্ছে না? না হওয়ার তো কোনও কারণ নেই!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ২১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ২১:২০

options
link
বাবা হতে চলেছেন সলমন! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হচ্ছেন বলিউড সুপারস্টার সলমন খান৷ বিশ্বাস হচ্ছে না? না হওয়ার তো কোনও কারণ নেই! এই প্রথমবার তো নয়৷ এর আগেও বাবা হয়েছেন তিনি৷ সন্তানদের সঙ্গে হেসে-খেলে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে৷ তেমনই আবার বাবা হচ্ছেন তিনি৷ এবার নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়টি! হ্যাঁ, ঠিক ধরেছেন৷ বড়পর্দায় ফের বাবার ভূমিকায় দেখা যাবে দাবাং খানকে৷

সম্প্রতি গীতা ও ববিতা ফোগাটের বাবা মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করেছেন আমির খান৷ এবার সেই পথেই নাকি হাঁটতে চলেছেন সলমন৷ শোনা যাচ্ছে, নিজের আগামী ছবিতে ১৩ বছরের সন্তানের বাবার ভূমিকায় দেখা যাবে সলমনকে৷ তবে কি আমিরকে দেখেই নতুন করে অনুপ্রেরণা পাচ্ছেন সলমন? তার উত্তর সল্লু মিঞাই দিতে পারবেন৷ তবে এর আগেও ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’র মতো ছবিতেও বাবা সলমনকে দেখেছিলেন তাঁর ভক্তরা৷

Advertisement

রিয়েল লাইফে সলমন কবে বাবা হবেন, সেই জল্পনা তো নতুন বছরেও অব্যাহত৷ কিন্তু রিল লাইফে ফের সলমনের পিতৃস্নেহের পরিচয় পাবেন দর্শকরা৷ যদিও সেই ছবির নাম, বা সলমনের বিপরীতে কে অভিনয় করছেন, সেসব তথ্য এখনও প্রকাশ্যে আসেনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.