Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

সলমনকে ‘বাঁচিয়ে’ মৃত্যুর হুমকি পেলেন আইনজীবী

পুলিশের তরফে তাঁর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০১৭, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০১৭, ১০:৪৮

options
link
সলমনকে ‘বাঁচিয়ে’ মৃত্যুর হুমকি পেলেন আইনজীবী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অস্ত্র মামলায় আগেই ছাড় পেয়েছেন সলমন খান৷ কিন্তু বিপাকে পড়েছেন তাঁর আইনজীবী৷ সলমনকে বাঁচিয়ে দেওযার জন্য এক আন্তর্জাতিক গ্যাংস্টারের থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি৷ এমনটাই জানিয়েছেন আইনজীবী এইচ এম সারস্বত৷

প্রেমিকের ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন বলিউড অভিনেত্রী

বেআইনি অস্ত্র রাখা ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দীর্ঘদিন অভিযুক্ত ছিলেন সলমন৷ চলতি মাসেই যোধপুরের আদালত তাঁকে অস্ত্র মামলায় মুক্তি দেয়৷ এর নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন তাঁর আইনজীবী৷ তবে মক্কেলকে বাঁচিয়ে তিনি নিজেই বিপাকে পড়েছেন৷ আইনজীবীর দাবী, এক আন্তর্জাতিক গ্যাংস্টার তাঁকে ফোন করে মৃত্যুর হুমকি দিয়েছে৷ তাঁকে বলা হয়েছে, যে কোনও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে৷ কেউ তাঁকে রক্ষা করতে পারবে না বলেও হুমকি দেওয়া হয়েছে৷

Advertisement

জুতো পরেই সিটে পা, শাহরুখের কীর্তিতে বিতর্কের ঝড়

প্রসঙ্গত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও তিনি সলমনের পক্ষে আইনজীবী৷ সম্প্রতি কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সলমনকে৷ সেখানে তিনি সাফ জানান, তিনি নির্দোষ৷ হরিণের স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলেই দাবি অভিনেতার৷

এদিকে আতঙ্কিত সারস্বত জীবনহানির আশঙ্কায় দ্বারস্থ হয়েছেন পুলিশের৷ পুলিশের তরফে তাঁর জন্য সশস্ত্র প্রহরার ব্যবস্থা করা হয়েছে৷

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.