সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বলিউডের কোন অভিনেতার শার্টলেস থাকা উচিত?”
প্রশ্নটি আসার জন্যই যেন অপেক্ষা করছিলেন তিনি৷ দুষ্টু হেসে বললেন, “কারও শার্ট পরা উচিত নয়৷ প্রত্যেকেরই উচিত শার্ট খুলে রাখা৷” এই কথা বলেই হেসে গড়িয়ে পড়লেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ সম্প্রতি করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পঞ্চম সিজন রীতিমতো মাতিয়ে দিয়ে গেলেন তিনি৷ আর টেনিস তারকাকে যোগ্য সঙ্গত দিলেন পরিচালক এবং কোরিওগ্রাফার ফারহা খান৷ শো-য়ে ফারহা সরব হয়েছেন অভিনেতা রণবীর সিং এবং রণবীর কাপুরের যৌনজীবন নিয়ে৷ ফারহাকে করণের প্রশ্ন, “যদি আপনার কোনও বান্ধবী রণবীর সিংয়ের সঙ্গে ডেটে যান, তবে তাঁকে কী পরামর্শ দেবেন?” ফারহার চটজলদি উত্তর, “বলব বড় এক বাক্স কন্ডোম নিয়ে যেতে৷” করণের আবার প্রশ্ন, “ব্যক্তিটি যদি রণবীর কাপুর হন?” এর উত্তরে ফারহা যা বললেন, তা শুনলে লজ্জা লাগবে৷ পরিচালকের অকপট উক্তি, “রণবীর সিংয়ের সঙ্গে ব্যবহার করার পর যে কন্ডোমগুলি পড়ে থাকবে সেগুলি নিয়ে যাওয়ার পরামর্শ দেব৷”
(বনশালি নিগ্রহের প্রতিবাদে ‘রাজপুত’ পদবী হটালেন সুশান্ত)
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর ফারহা এবং সানিয়ার এপিসোডের যে টিজার মুক্তি পেয়েছে, তাতেই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে ফারহা এবং সানিয়াকে৷ টিজারেই রীতিমতো ঝড় তুলেছেন এই দুই সুন্দরী৷ শো দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন অনুরাগীরা৷
Mischief, madness, & some mind-blowing fun with @TheFarahKhan & @MirzaSania on the Koffee couch! #KoffeeWithKaran pic.twitter.com/jhsKZYhTrR
— Star World (@StarWorldIndia) January 29, 2017
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে