সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালি সেলিব্রেশনে নয়া নয়া রং ছড়িয়েছেন তারকারা৷ রণবীর-অনুষ্কা যখন তাঁদের ছবির প্রমোশনে দিওয়ালির আলো ছড়িয়ে মাত করছেন, তখন নিউ ইয়র্কে প্রিয়াঙ্কার দিওয়ালি সেলিব্রেশন থেকেও চোখ ফেরানো যায়নি৷ শাহরুখ যখন অ্যাসিড আক্রান্তদের নিয়ে দিওয়ালি পালন করে খবরের শিরোনামে, তখন দীপিকা পাড়ুকোন ভিন ডিজেলকে হিন্দিতে দিওয়ালির বার্তা বলিয়ে চমকে দিচ্ছেন৷ তবে এসবের মধ্যেই যিনি ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠলেন তাঁকে এখনও পর্দাতে দেখাই যায়নি৷ এবারের দিওয়ালিতে বলিপাড়া মেতে রইল সইফ-অমৃতার মেয়ে সারা আলি খানকে নিয়ে৷

কেন তাঁকে নিয়ে এতটা উন্মাদনা? এ অবশ্য তাঁর মায়ের কারণে৷ বচ্চনদের দিওয়ালি পার্টিতে যখন সারা গেলেন, তখন অনেকেই তাঁকে দেখে তরুণী অমৃতা বলে চমকে উঠেছেন৷ মা অমৃতার সঙ্গে সারার মুখের মিল এতটাই৷ ঠিক পাশেই ছিল ভাই ইব্রাহিম৷ তাকে দেখেও যে কেউ তরুণ সইফ বলে চমকে উঠতেই পারেন৷ ভাই-বোনের জুটি তাই অনেককেই ফিরিয়ে নিয়ে গিয়েছে পুরনো দিনে৷ ইন্ডাস্ট্রিতে প্রায় সকলেই তাঁদের পরিজন-আত্মীয়৷ নস্ট্যালজিয়া তাই ছেয়ে গিয়েছে সারা-ইব্রাহিমকে দেখে৷ এর মধ্যে আবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই সিনেদুনিয়ায় পা রাখছেন সারা৷ শাহিদ কাপুরের ভাইয়ের বিপরীতে রোম্যান্টিক লাভ স্টোরিতে দেখা যাবে তাঁকে৷ আর তাই বলিপাড়ায় অনেক চমক-আলোচনার মধ্যে, সেরা চমক হয়ে থাকলেন সারাই৷

সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে