সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরের ছবি আগেও প্রকাশ্যে এসেছে। কখনও তাঁকে শাহরুখের সঙ্গে খুনসুটি করতে গিয়েছে, কখনও দেখা গিয়েছে গহনা পরে। তবে এবার ‘জিরো’র সেট থেকে ছবি আপলোড করলেন ক্যাটরিনা কাইফ নিজে। আর এবার ইনস্টাগ্রাম প্রোফাইলে বাঙালি বধূর সাজে ধরা দিলেন নায়িকা।
[পোশাক খুলে প্রতিবাদের মাশুল, ঘর থেকে বের করে দেওয়া হল শ্রী রেড্ডিকে]
লাল বেনারসি শাড়ি, মাথায় টিকলি, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিকে বাঙালি বধূ হিসেবে দিব্যি মানিয়ে গিয়েছে শাহরুখের নায়িকাকে। হাতে আবার রয়েছে শাখা-পলা। ছবি প্রকাশ্যে আসতেই বলিউডে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, শাহরুখের ‘জিরো’ ছবিতে বাঙালির চরিত্রে দেখা যাবে ক্যাটরিনাকে। সূত্রের খবর সত্যি হলে এই প্রথমবার ছবিতে বিদেশিনী কন্যাকে বাঙালিনীর চরিত্রে দেখা যাবে। আর তা সিনেপ্রেমীদের চোখের পক্ষে যে বেশ আরামদায়ক হবে, এই ছবি থেকেই পরিষ্কার।
[কাটল জীবনের তাল, প্রয়াত ঢোলের জাদুকর বলরাম হাজরা]
শাহরুখ-ক্যাটরিনা ছাড়াও পরিচালক আনন্দ এল রাইয়ের এ ছবিতে রয়েছে অনুষ্কা শর্মা, অভয় দেওল, তিগমাংশু ধুলিয়াকে। চমক থাকছে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সেও। সলমন খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, কাজল থেকে আলিয়া ভাট, করিশমা কাপুর, জুহি চাওলা- কে নেই বিশেষ চরিত্রের এই তালিকায়? ২০১৮ সালের বড়দিনের আগেই মুক্তি পাবে শাহরুখের এই বহু চর্চিত ছবি। এখন চলছে শেষ মুহূর্তের শুটিংয়ের কাজ।
[দেশের প্রথম সুপারস্টার কুন্দনলাল সায়গলকে স্মরণ গুগল ডুডলে]
সর্বশেষ খবর
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি