সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরই ঘোষণা করেছিলেন সন্ন্যাসগ্রহণ করেছেন তিনি৷ তারপর ইনস্টাগ্রামে শুরু হয়েছিল তাঁর মোক্ষলাভের পালা৷ কখনও তিনি নিজেকে শিবের জন্মদাত্রী হিসেবে দাবি করেছেন, কখনও যোগের জন্য ভোগ ত্যাগ করার গল্প শুনিয়েছেন, কখনও আবার পায়ে স্বস্তিক চিহ্ন এঁকে জন্ম দিয়েছেন বিতর্কের৷
[১৬ বছর পর অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা মিলল আমির খানের]
যে ঈশ্বরের ইচ্ছেতে ‘মাদার’ সোফিয়া হায়াত যোগ নিয়েছিলেন, সেই ঈশ্বরের ইচ্ছেতেই ফের ভোগসর্বস্ব সংসারে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ দিনক্ষণ সবই আগে থেকেই ঠিক হয়েছিল৷ সে মতোই লন্ডনে বসেছিল বিয়ের আসর৷ রথে চড়েই বিয়ে করতে এসেছিলেন তিনি৷
ভালবেসেই রোমনিবাসী ভ্লাড স্ট্যানেস্কোর সঙ্গে ইজরায়েলি মতে গাঁটছড়া বাঁধলেন সোফিয়া৷
সন্ন্যাসিনী নিজে সেজেছিলেন রানির সাজে৷ তাও বোধহয় ছিল ঈশ্বরের ইচ্ছে৷
নিমন্ত্রিতদের তালিকাও ছিল বেশ লম্বা৷ প্রাক্তন বিগ বস প্রতিযোগী নিমন্ত্রণ জানিয়েছিলেন অস্মিত প্যাটেল, রাখি সাওয়ান্তদের৷ প্রাক্তন বয়ফ্রেন্ড রোহিত শর্মাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন সোফিয়া৷ বলেছিলেন বিয়েতে এলে চুমু খেয়ে সব রাগ-দুঃখ মিটিয়ে নেবেন৷ তা অবশ্য হয়নি৷ তবে আয়োজন ছিল এলাহি৷
[ভগবান শ্রীকৃষ্ণও নগদহীন লেনদেনে বিশ্বাসী ছিলেন, মত আদিত্যনাথের]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১