Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Shah Rukh Khan

‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের

রক্তাক্ত হয়েও অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন। ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলটকে স্যালুট জানিয়ে কী বললেন শাহরুখ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৫:৩৯

options
link
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের zoom
ক্যাপ্টেন স্মিত মচ্ছরের অসীম সাহসিকতার প্রশংসায় করে কী বললেন 'কিং' শাহরুখ?
Advertisement

শনিবার সকালেই ফ্লাই দুবাইয়ের ‘বীরবিক্রম’ বিমানচালক স্মিত মচ্ছরকে স্যালুট জানিয়ে কলম ধরেছিলেন সলমন খান। খানিক বেলা বাড়তেই এবার স্মিত-স্তুতি শাহরুখ খানের মুখে। ক্যাপ্টেনের অসীম সাহসিকতার প্রশংসা করে কিং খান বলছেন, ‘গোটা বিশ্বের কাছে সাহস ও কর্তব্যনিষ্ঠার এক অনন্য নিদর্শন তুলে ধরলেন আপনি’।

বিমান হাইজ্যাক করে ৯/১১-এর মতো মর্মান্তিক দুর্ঘটনা যখন প্রায় নিশ্চিত, তখন নিজের জীবন বাজি রেখে জঙ্গি হামলার ছক রুখে ভারতীয় বিমানচালক স্মিত মচ্ছর বর্তমানে গোটা বিশ্বের কাছে ‘হিরো’। বিমানে থাকা সেই ১৮০ যাত্রী তো বটেই, পাশাপাশি আপামর বিশ্ববাসীর কাছে ভারতীয় বিমানচালক এখন ঈশ্বরের দূতসম। সতীর্থের ছুরিকাঘাতে রক্তাক্ত হয়েও যিনি অসীম সাহসিকতার নিদর্শন রেখেছেন। আর তা দেখেই ফ্লাই দুবাইয়ের ওই ক্যাপ্টেনকে ধন্য ধন্য করছেন সকলে। এমন আবহে স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে কলম ধরলেন শাহরুখ খান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“চরম সংকটের মুহূর্তে আপনি অটল এবং অবিচল ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও নিজের জীবন, নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলা— মোটেই সহজ কাজ নয়,…”

Indian cricketers praise captain Smit Machchhar
পাইলট স্মিত মচ্ছর।

লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার ব্যস্ততার বাইরে কিং খান বরাবরই বিবিধ বিষয় নিয়ে সোশাল মিডিয়ায় নিজস্ব মতামত ব্যক্ত করেন। এবার ফ্লাই দুবাইয়ের ভারতীয় পাইলটকে কুর্নিশ জানিয়ে শাহরুখ লিখলেন, “ক্যাপ্টেন স্মিত মচ্ছর, চরম সংকটের মুহূর্তে আপনি অটল এবং অবিচল ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও নিজের জীবন, নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলা— মোটেই সহজ কাজ নয়, কিন্তু বিমানে থাকা যাত্রীদের সুরক্ষার জন্য আপনি ঠিক সেটাই করে দেখালেন। শুধু তাই নয়, একজন ক্যাপ্টেনের প্রকৃত দায়িত্ববোধ কাকে বলে? সেটাও আমাদের দেখিয়েছেন। যা কিনা সাহস ও কর্তব্যনিষ্ঠার এক অনন্য নিদর্শন।” ওই পোস্টেই ক্যাপ্টেন মচ্ছরের আরোগ্য কামনা করে বাদশা যোগ করলেন, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। গোটা দেশ আপনার জন্য গর্বিত।”

স্মিত মচ্ছরকে কুর্নিশ জানিয়ে কলম ধরলেন শাহরুখ খান।

উল্লেখ্য, বুধবার সকালে ফ্লাই দুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালায় সহ-পাইলট। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

প্রশ্ন উঠছে, কে এই হামলাকারী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফ্লাইদুবাই বিমানের ককপিটে হামলাকারী ‘ইসলামপন্থী ও উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ওমানি সহ-পাইলটের মগজধোলাইয়ের নেপথ্যে কে বা কারা ছিল। এই প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানিয়ে দেন, এ সম্পর্কে তিনি কোনও তথ্যই জানেন না। তবে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে তদন্তে পুরোপুরি সহায়তা করবে ইজরায়েল। আশা, অচিরেই সামনে আসবে আসল সত্যি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.