Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

চতুর্থ সন্তান চান শাহরুখ! নায়কের টুইট বাড়াল জল্পনা

সোশ্যাল মিডিয়ায় কী এমন লিখলেন বলিউডের বাদশা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৩৪

options
link
চতুর্থ সন্তান চান শাহরুখ! নায়কের টুইট বাড়াল জল্পনা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত শিডিউল। এর মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না শাহরুখ খান। ছোটবেলা থেকেই প্রায় একাই থেকেছেন। তাই নিজের বড় পরিবারই চান বলিউডের বাদশা। তাই আরিয়ান, সুহানা থাকতেও সারোগোসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। কিন্তু এখন তাতেও সন্তুষ্ট নন কিং খান। সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তাতে মনে হচ্ছে, পরিবারে আরও এক সন্তান চান তিনি। চান, আব্রামের ভাই কিংবা বোন হোক। এর জন্য আব্রামের পোশাক সংরক্ষিত রাখছেন তিনি। যাতে নিজের চতুর্থ সন্তানকে তা দিতে পারেন।

[মোদির বায়োপিকে পরেশ রাওয়াল, কেমন চলছে সিনেমার প্রস্তুতি?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের প্রচুর অনুরাগী। নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়ক। কিন্তু ক’দিন ধরে ‘জিরো’র শুটিংয়ে বড় ব্যস্ত ছিলেন শাহরুখ।  তাই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সময় দিতে পারেননি তিনি। সেই খামতি পূরণ করতেই নিজের ফলোয়ার জন্য একটি #AskSRK সেশন শুরু করেছিলেন। সেখানেই এক অনুরাগী শাহরুখকে জানান, তাঁকে স্বপ্নে দেখেছেন তিনি। আর দেখেছেন তাঁর চতুর্থ সন্তানকে। দু’জনকে বেশ ভাল লাগছিল একসঙ্গে।

 

[নির্ভয়ে মাংস খান, ভাগাড়ের আতঙ্ক ভোলাতে এবার আসরে দেব-কোয়েল]

এই টুইটের পরই শাহরুখ লেখেন, তাহলে এবার তিনি আব্রামের পোশাক যত্ন করে তুলে রাখবেন। যাতে কাজে লেগে যায়।

 

শাহরুখের এ উত্তরেই তোলপাড় নেটদুনিয়া। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি চতুর্থ সন্তানের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের বাদশা? এমনটা হলে অবশ্য তাতে আপত্তি নেই কারও। তবে আব্রামের মতো সেও যে সারোগেসির মাধ্যমেই শাহরুখের সংসারের অঙ্গ হবে, এমনটাই মনে করছেন অনেকে।

[মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.