সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের সবচেয়ে প্রতিক্ষিত ছবি৷ আর সেই ছবি ঘিরে চমকের সংখ্যা যেন বেড়েই চলেছে৷ হ্যাঁ, কথা হচ্ছে সুপারহিট ছবি বাহুবলীর সিক্যুয়েলের৷ ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’-এর টিজার মানেই বিরাট ব্যাপার, একটি পোস্টারের ঝলক দেখতেই সিনেপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে৷ ছবির পরিচালক রাজামৌলি বলেই দিয়েছেন, প্রথম পার্টকে টপকে যাবে দ্বিতীয় পার্ট৷ আর এবার দর্শকরা আরও একটি সুখবর পেলেন৷ নায়ক প্রভাস ছাড়াও আরও এক মেগাস্টারকে দেখা যাবে এই ছবিতে৷ তিনি কে? না, দক্ষিণের কোনও তারকা নন৷ বলিউড বাদশা শাহরুখ খান যুক্ত হতে চলেছেন ইতিহাস তৈরি করা ছবির সিক্যুয়েলের সঙ্গে৷
(রডোডেনড্রনের বাহারে পাহাড়ে বসন্ত উৎসব)
শোনা যাচ্ছে, ‘বাহুবলী: দ্য কনক্ল্যুশন’-এ অল্প সময়ের জন্য স্ক্রিনে আবির্ভূত হবেন কিং খান৷ এর আগে জানা গিয়েছিল, শাহরুখের রইস-এর মুক্তির দিন দর্শকরা ‘বাহুবলী: দ্য কনক্ল্যুসন’-এর প্রথম ঝলক দেখতে পাবেন৷ তা অবশ্য বাস্তবায়িত হয়নি৷ তবে এবার নাকি সব ঠিক থাকলে শাহরুখ নিজে যুক্ত হচ্ছেন এই ছবির সঙ্গে৷ যদিও ছবির ইউনিটের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি৷ আর শাহরুখও এ নিয়ে মুখ খোলেননি৷
(জানেন কী হচ্ছে আমির অভিনীত রাকেশ শর্মার বায়োপিকের নাম?)
২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’৷ প্রভাসের এই ছবি দাক্ষিণাত্য চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ছবি হিসেবে ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল সে বছর৷ সেখানে বিশাল ক্যানভ্যাসে প্রভাস ও তামান্নার প্রেম কাহিনি ফুটিয়ে তুলেছিলেন রাজামৌলি৷ এবার শাহরুখের উপস্থিতির খবর ছবির প্রতি দর্শকদের আগ্রহ যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১