সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু আধটু নয়৷ রীতিমতো টুইট করে কিং খান জানিয়ে দিলেন ‘দ্য রিং’-এর প্রথম লুক নাকি মুক্তি পেয়েছে৷ সেই মতো ছবিও প্রকাশ করলেন তিনি৷ জানালেন ইমতিয়াজ আলির পরিচালিত ছবি ‘দ্য রিং’ কোনও প্রেম কাহিনী নয়৷ ছবিটি কোনও ভূতের গল্পও নয়৷ ছবিটা নাকি নিনজাদের নিয়ে তৈরি৷ নিনজা হল ছদ্মবেশী যোদ্ধা৷ আর তাঁদের নিয়েই আসছে নতুন ছবি৷
এসআরকে’র এই টুইট দেখেই রীতিমতো ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ প্রত্যেকেই প্রচার করতে শুরু করেন যে শাহরুখ অনুষ্কার আগামী ছবি ‘দ্য রিং’-এর প্রথম ছবি মুক্তি পেয়েছে৷
কিন্তু এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলার পরেই বাধ্য হয়ে সত্যি কথা জানালেন বাদশা৷ জানালেন, তিনি দর্শকদের সঙ্গে আসলে মজা করছিলেন৷ ‘দ্য রিং’-এর শুটিংয়ের জন্য তাঁরা বুদাপেস্টে ছিলেন৷ সেখানেই চরম ঠাণ্ডায় প্রায় জমে গিয়েছিলেন শাহরুখ-অনুষ্কা৷ আর তাই আপাদমস্তক নিজেদের ঢেকে একটি ছবি পোস্ট করেছিলেন টুইটারে৷ আর সেই ছবির ক্যাপশনেই মজা করে লিখেছিলেন সেটিই নাকি তাঁদের আগামী ছবির প্রথম লুক!
‘First Look’ of Imtiaz Ali’s film, allegedly called The Ring. Not a horror film nor a love story…it’s a Ninja epic! pic.twitter.com/IHWHgdr6W0
— Shah Rukh Khan (@iamsrk) 11 October 2016
The last tweet about the film is a joke. Clarifying for those who don’t get my drift & end up distorting stuff. It’s just cold in Budapest!
— Shah Rukh Khan (@iamsrk) 11 October 2016
সর্বশেষ খবর
-
অবসর বা অনির্দিষ্টকালের ছুটি নয়, পিতৃশোক কাটাতে মাঠেই ফিরলেন মেসি, চোখের জলে স্বাগত মায়ামির
-
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার
-
১৯৫৫ সালে রাজনৈতিক জীবন শুরু! ৯৩ বছরেও রোজ পঞ্চায়েতে যান অনিলকুমার
-
জেন জির হঠকারী যৌন জীবন! বঙ্গে বাড়ছে এডস
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার