Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শাহরুখের অভিনব গুণগান মালয়েশিয়ার ফ্যানদের

আপনিও ‘এসআরকে’র ফ্যান হলে এই ভিডিও মিস করবেন না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৬, ১৮:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৬, ১৮:৪০

options
link
শাহরুখের অভিনব গুণগান মালয়েশিয়ার ফ্যানদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কোনও পারফরম্যান্সই জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয়৷ নিজের মুখে বলেছেন এই কথা৷ আর এই কথা অকপটে শুধু তিনিই বলতে পারেন৷ কারণ তিনি বলিউডের বাদশা শাহরুখ খান৷ যাঁর ‘ফ্যান’ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে৷

এক সাম্প্রতিকতম উদহরণ পাওয়া গেল মালয়েশিয়ার এক ম্যানেজমেন্ট ও সায়েন্স বিশ্ববিদ্যালয়ে৷ যার সাম্প্রতিকতম সমাবর্তন অনুষ্ঠানে শাহরুখের ছবির গান গাইলেন পড়ুয়ারা৷ সমবেত সুরে গুনগুনিয়ে উঠলেন ‘দিলওয়ালে’র জনম জনম গানের সুরে৷

বিদেশি পড়ুয়াদের সমবেত ওই সংগীতে বেজায় আপ্লুত কিং খান৷ নিজের টুইটার প্রোফাইলে সেই কথা জাহিরও করেছেন তিনি৷ তাঁকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন মালয়েশিয়া এবং এই তরুণ পড়ুয়াদের৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.