সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দুই থেকে তিন হয়েছেন আরবাজ খান ও সুরা খান। ঘরে এসেছে কন্যাসন্তান। পরিবারের খুদে সদস্যকে নিয়েই দিন কাটছে তাঁদের। মেয়ের নাম রেখেছেন সিপারা। ৫ অক্টোবর ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন ভূমিষ্ঠ হয়েছে সিপারা মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে। এবার সদ্য বাবা হওয়া আরবাজকে ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সঙ্গে দিলেন সতর্কবাণীও।
এদিন যে ছবিটি পোষ্ট করেন শাবানা আজমি সেখানে দেখা যাচ্ছে আরবাজকে একটি চকোলেট কেক কাটতে। আর তাঁর সঙ্গেই রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ছাড়াও জাভেদ আখতারকে। ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘নতুন সদস্য সিপারার আগমনে অনেক শুভেচ্ছা রইল। তবে সাবধান ওর অঙ্গুলিহেলনেই তোমাকে চলতে হবে। এটা তোমার কন্যার জন্মগত অধিকার।’ প্রত্যুত্তরে আরবাজ বলেছেন, ‘অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হব ওর ওই ছোট্ট আঙুলের নির্দেশ মেনে চলতে।’বলে রাখা ভালো শাবানা আজমির পোস্ত করা এই ছবি খান পরিবারের তরফে আয়োজিত সুরার প্রাইভেট ‘বেবি শাওয়ার’র। যেখানে হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠদের নিয়েই সমস্ত আয়োজন হয়েছিল।
View this post on Instagram
২০১৬ সালে মালাইকা অররার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৩ সালে রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরবাজ। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গেই সুরার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। চলতি বছরের আগস্ট মাসে সেই খবরে সিলমোহর দেন আরবাজ-সুরা। কবে আসবে নতুন অতিথি এই প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল। আরবাজ ও সুরার প্রথম সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছিল গোটা খান পরিবার। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। শুভ পরিণয়, সুখী দাম্পত্যের পর এবার ঘরে এসেছে নতুন অতিথি।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক