সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় বছর খানেক আগে শো ছেড়েছিলেন৷ এতদিন বাদে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে৷ গত বৃহস্পতিবার প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শিল্পা৷

[ধরনায় বসেছিলেন নেতা, পাঁজাকোলা করেই তুলে নিয়ে গেল পুলিশ]
‘ভাবিজি ঘর পে হ্যায়’ নামের সিরিয়ালে মুখ্য ভূমিকায় ছিলেন শিল্পা৷ শোয়ের টিআরপি-ও ভাল ছিল৷ কিন্তু গত বছর আচমকাই শো ছেড়ে দেন শিল্পা৷ শোনা গিয়েছিল, প্রযোজকদের সঙ্গে কোনও কারণে মনোমালিন্য হয়েছে অভিনেত্রীর৷ কিন্তু বৃহস্পতিবার সেই ঘটনায় অন্যমাত্রা যোগ করল শিল্পার দায়ের করা অভিযোগ৷ তাঁর কথায়, টেলিভিশনের জগতে অনেক হাল্কাভাবে আড্ডা, ইয়ার্কি মারা হয়৷ কিন্তু প্রযোজক সঞ্জয় কোহলি সহজ হওয়ার ভান করেই সুযোগ নিতেন৷ কখনও প্রচারের বাহানায় তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কখনও আড্ডার অজুহাতে মেক আপ রুমে চলে আসতেন৷ ছবি তোলার বাহানায় নানাভাবে নাকি শিল্পাকে ছোঁয়ার চেষ্টা করতেন৷ এই ঘটনা তখনই নাকি সহ-শিল্পী সোমিয়া ট্যান্ডনকে জানিয়েছিলেন শিল্পা৷ সোমিয়া তাঁকে বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে ধর্ষণ করে না৷ পরদিন শিল্পা জানতে পারেন সোমিয়া মারফত খবর কানে গিয়েছে প্রযোজকের স্ত্রী বেনেফারের৷ বেনেফার এসে নাকি তাঁকে প্রচুর কথা শোনান এবং শো থেকে বের করার হুমকি দেন৷ এরপর থেকেই শোয়ের কলাকুশলীরা শিল্পার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন৷
[শশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই তরুণ]
এতদিন বাদে কেন এফআইআর দায়ের করলেন শিল্পা? উত্তরে অভিনেত্রী বলেন এই ঘটনার পর তিনি ভেঙে পড়েছিলেন৷ ভেবেছিলেন আসতে আসতে সব ঠিক হয়ে যাবে৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ছেন৷ তাই বিচার চাই তাঁর৷
[ঢাকা বিমানবন্দরে আত্মঘাতী জঙ্গি হামলার দায় নিল আইএস]
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান