সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্পনাই বাস্তব নাকি বাস্তবটাই মনের কল্পনা? শিরিষ কুন্দরের প্রথম শর্ট ফিল্ম ‘কৃতি’ দেখলে এই প্রশ্নই খালি ঘুরপাক খাবে দর্শকের মনের অন্দরে৷ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের চোখ আঠার মতো আটকে থাকবে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে৷
১৮ মিনিটের সাইকোলোজিকাল থ্রিলারে পরতে পরতে রয়েছে টানটান উত্তেজনা৷ প্রতি মুহূর্তে চমকে দেবে রহস্যের জালে মোড়া মনোজ বাজপেয়ীর অভিনয়৷ বোল্ড অবতারে অহল্যা-তেও সাড়া ফেলেছিলেন৷ কিন্তু, ‘কৃতি’-তে সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে৷ নেহা শর্মার অভিনয়ও চোখে পড়ার মতো৷
তবে, ছবির আসল হিরো পরিচালক শিরিষ কুন্দর৷ তাঁর শেষ পূর্ণ দৈর্ঘের ছবি ‘জোকার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রচুর সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাঁকে৷ তারপরে বহু বছর আর ক্যামেরার নেপথ্যে আসেননি শিরিষ৷ এতদিন বাদে স্বল্প দৈর্ঘের ছবি নিয়ে এলেও, তা বলিউডের এই পরিচালকের কাছে বেশ বড় মাপের সাফল্য হতে চলেছে৷ ২২ জুন ইউটিউবে মুক্তি পেয়েছে ‘কৃতি’৷ এর মধ্যেই প্রায় ৫ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় প্রত্যেকেই এই একই মত পোষণ করবেন বলে আশা করা যায়৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’