সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শিবায়’ নিয়ে অনেক কথাই উঠছে! হিমালয়ের পরিপ্রেক্ষিতে দুর্দান্ত স্টান্ট এবং অজয় দেবগণের প্রথম ছবি পরিচালনার কারণেই শুধু নয়। এই ছবিতে না কি নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন অজয়!
ব্যাপারটা কী?

চুমু! তাও একটানা তিন মিনিট জুড়ে! কোনও কাটছাঁট নেই!
আসলে, নায়িকাদের চুমু খাওয়া নিয়ে বরাবরই একটা কিন্তু-কিন্তু ব্যাপার ছিল অজয় দেবগনের। মনে করে দেখুন ‘খাকি’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনকে অজয়ের চুমু খাওয়ার দৃশ্য! কোনও মতে ঠোঁটে ঠোঁট ছুঁইয়েই কাজটি সেরেছিলেন নায়ক! ‘সত্যাগ্রহ’ ছবিতে একই ব্যাপার হয়েছিল করিনা কাপুর খানের সঙ্গেও। কোনও মতে যেটুকু না হলেই নয়!

এবার সেই সব ভুলচুক সুদে-আসলে মিটিয়ে দিলেন অজয় নিজেই! এত দিন যা করা উচিত ছিল, অথচ করা হয়ে ওঠেনি, সেই সব হিসেব মিটিয়ে দিলেন তিন মিনিটে।
সম্প্রতি বিদেশিনী নায়িকা এরিকা কার আর অজয় দেবগনের সেই প্রেমের মুহূর্তের কিছুটা নিয়েই মুক্তি পেল ‘শিবায়’ ছবির নতুন গান ‘দরখাস্ত’। সুনিধি চৌহান আর অরিজিৎ সিংয়ের কণ্ঠে গানটি নিঃসন্দেহে মন ছুঁয়ে যায়।

তবে, ওই তিন মিনিটের একটানা চুমুর চমক কিন্তু গানের ভিডিওতে নেই! ওটা বরাদ্দ রাখা হয়েছে প্রেক্ষাগৃহের জন্যই! যাতে বিশাল পর্দায়, হিমালয়ের গিরিকন্দরে ঝুলন্ত তাঁবুর মধ্যে সেই মৈথুনদৃশ্য গায়ে কাঁটা জাগায়!
চিন্তা কী! অক্টোবরের ২৮ তারিখেই তো মুক্তি পাচ্ছে ছবিটা! ততক্ষণ পর্যন্ত ‘দরখাস্ত’-এর ভিডিওয় চোখ রেখেই চলুক প্রতীক্ষার পালা!
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক