সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী স্টার ধনুশের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু ধনুশ একা নন, হংসিকা-ত্রিশার মতো তারকাদেরও একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা গিয়েছিল গায়িকা সুচিত্রা কার্তিকের টুইটারে। কিন্তু কেন এভাবে তারকাদের ছবি সামনে আনলেন গায়িকা?

জানেন, কেন শেভিং রেজর হাতে ছবি দিচ্ছেন অভিনেত্রীরা?
জানা যাচ্ছে, ধনুশের সঙ্গে কিছুদিন আগে ঝামেলায় জড়িয়েছিলেন গায়িকা। সপ্তাহখানেক আগে সে ঘটনার কথা জানিয়েছিলেন তিনি। ধনুশের টিমের লোকেরা তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন বলেই অভিযোগ ছিল তাঁর। আর ঠিক তারপরই ধনুশ-সহ একাধিক তারকার অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখা গেল তাঁর টুইটার প্রোফাইলে।

জানেন, কার জন্য সিঁথিতে সিঁদুর পরেন রেখা?
তবে কি বদলা নিতেই এ কাজ করলেন গায়িকা? সে প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন সুচিত্রা। জানিয়েছেন, কেউ তাঁর প্রোফাইল হ্যাক করেছিল। হ্যাকারই করেছে এ কাজ। কিন্তু হ্যাকার প্রোফাইলের দখল নিলেও, অন্তরঙ্গ ছবিগুলো কোথা থেকে এল, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর