Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

মুসলিম হয়ে পরনে শাড়ি কেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোহা

এখন মানুষ যে বড়ই অসহিষ্ণু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৭, ০৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৭, ০৭:৩৮

options
link
মুসলিম হয়ে পরনে শাড়ি কেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোহা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার এক আনন্দের দিন ছিল অভিনেত্রী সোহা আলি খানের জন্য। সেইদিনই সাধ ছইল সোহার। সন্তানসম্ভবা সোহা আলি খান তাই সাধ করে স্বামী কুণাল খেমুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। পরেছিলেন গোলাপি রঙের শাড়ি, খোপায় ফুলের মালা, কপালে টিপ। সেই ছবিই পোস্ট করেছিলেন সোহা। ব্যস, তাতেই রেগে খাপ্পা নেটিজেনরা। কেন টুইটে ইদের কথা লেখেননি, কেন একজন মুসলিম হয়ে হিন্দুদের মতো শাড়ি পরেছেন, এইসব অভিযোগে সরব হয়ে চাঁচাছোলা ভাষায় সবাই আক্রমণ করেছেন সোহাকে। কিছুদিন আগে সমুদ্রসৈকতে বিকিনি পরে ছবি আপলোড করে ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখকে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। একই ঘটনা হয়েছিল শিল্পী মীরের সঙ্গেও। ইদের দিন নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমার আব্বা, আমার আল্লাহ’। বাবাকে আল্লাহর সঙ্গে কেন তুলনা করা হয়েছে, এই অভিযোগেই নেটদুনিয়ায় অশ্রাব্য গালিগালাজের শিকার হন মীর। এবার সোহাকেও রেয়াত করল না ‘অসহিষ্ণু’ নেটিজেনরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

It isn’t a party without balloons 🎈! @khemster2

A post shared by Soha (@sakpataudi) on

শাড়ি পরার জন্য অনেকে সোহাকে মুসলিম মানতেই নারাজ। ৩৮ বর্ষীয় এই অভিনেত্রীর মা শর্মিলা ঠাকুর বাঙালি বলে অনেক অনুরাগীই ভেবে বসেন, বাঙালি কায়দায় শাড়ি পরেছেন। যা আদৌ নয়। ছবিতে একের পর এক ধীক্কারজনক কমেন্ট পড়তে থাকে। কিন্তু অধিকাংশই কমেন্ট করতে গিয়ে ভুলে গিয়েছিলেন, ছবিটি আদতে সোহার সাধ অনুষ্ঠানের। কিন্তু বর্তমান অসহিষ্ণু পরিবেশে কে মাথা ঘামায় এসব নিয়ে। সাধের কথা ছেড়ে সবাই সোহার শাড়ি নিয়েই বেশি উত্তেজিত ছিলেন। কেউ কেউ তো অভিনেত্রীকে জ্ঞানও দেন যে, ইদের দিন শারারা (ইদের পোশাক) পরা উচিত ছিল, শাড়ি নয়। যদিও বেশ কিছু অনুরাগীই সোহার পাশে দাঁড়িয়েছেন। ছবিটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যেই ৫০,০০০ ছাড়িয়েছে। কিন্তু তাহলে কী হবে, আক্রমণও কম পোহাতে হয়নি সোহাকে। তিনিও বা জানবেন কী করে, এখন মানুষ যে বড়ই অসহিষ্ণু। পড়ে অবশ্য অনুষ্ঠানের সব ছবির কোলাজ পোস্ট করেছিলেন সোহা। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।

The love of family and friends is reason enough to dress up! 💕

A post shared by Soha (@sakpataudi) on

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.