Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬

নতুন ছবিতে কোন অবতারে সোনাক্ষী?

সকাল সকাল প্রতিজ্ঞা করেছেন তিনি, আর কোনও দিন মদ খাবেন না!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ১৫:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৬, ১৫:৫৯

options
link
নতুন ছবিতে কোন অবতারে সোনাক্ষী? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল সকাল প্রতিজ্ঞা করেছেন তিনি, আর কোনও দিন মদ খাবেন না!
সোনাক্ষী সিনহা না কি নূর?
আসলে, সোনাক্ষীকেই এবার দুনিয়া চিনতে চলেছে নূর নামে। নতুন ছবির সৌজন্যে।
ছবির নামও নূর।
আজ জন্মদিনে নতুন ছবি নূর-কে এভাবেই ভক্তদের সামনে নিয়ে এলেন সোনাক্ষী। তাও বেশ বিস্ফোরক বক্তব্য নিয়েই।

noor2_web
সোনাক্ষীর এই কমেডি ক্রাইম থ্রিলার যে বইটি নিয়ে গড়ে উঠেছে, তার নাম করাচি ‘ইউ আর কিলিং মি’! বইটি লিখেছেন পাকিস্তানের সাংবাদিক সাবা ইমতিয়াজ। ছবিতে এই সাবা ইমতিয়াজের ভূমিকাতেই অভিনয় করছেন সোনাক্ষী।
তবে, পাকিস্তান এবং তার মেয়ে বললেই আমাদের চোখের সামনে যেরকম একটা বোরখা পরা চেহারা ভেসে ওঠে, নূর কিন্তু আদপেই সেরকম নয়। সে একটি কট্টর মৌলবাদী দেশে বাস করেও খোলা হাওয়ার পন্থী। এই মেয়ে চুটিয়ে ওল্ড মঙ্ক খায় রাতের বেলায়, সকালে অসহ্য হ্যাংওভার নিয়ে ঘুম থেকে ওঠে। এবং, প্রতিজ্ঞাও করে সোশ্যাল মিডিয়ায়, আর কোনও দিন মদ ছোঁবে না।

Advertisement

noor1_web
বোরখা বা রক্ষণশীলতারও ধার ধারে না নূর।
তাহলে ঠিক কোন পথে এগোচ্ছে নূরের জীবন? করাচিই বা ঠিক কী বিপদ নিয়ে ওত পেতে রয়েছে তার জন্য?
জানতে হলে চোখ রাখুন এই ভিডিওয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.