সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কট রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে৷ অসুস্থতার জন্য রুপোলি পর্দা থেকে সরে গিয়েছিলেন সোনালি৷ চিকিৎসার জন্য পাড়ি দিয়েছিলেন মার্কিন মুলুকে৷ শুটিং ফ্লোর থেকে দূরে থাকলেও, অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি তাঁর৷ বরং সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজের শারীরিক অবস্থার কথা শেয়ার করেছেন অভিনেত্রী৷ সেই লড়াই শেষে জয় পেয়েছেন তিনি৷ আবারও ফিরলেন কাজের জগতে৷ ‘ভোগ’ ম্যাগাজিনের কভারের জন্য ফটোশুট করলেন তিনি৷
[পরের বছর ইদে মুক্তি পাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’, রাগ করেছেন সলমন?]
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সোনালি নিজে৷ একটি ছাই রঙের পোশাকে দেখা গিয়েছে তাঁকে৷ মাথায় চুল নেই৷ বক্ষবিভাজিকায় গভীর ক্ষতচিহ্ন৷ প্রায় মেক-আপ বিহীন লুকে এক অন্য ধরনের সৌন্দর্যের সংজ্ঞা দিয়েছেন সোনালি৷
[এবার নিজের জীবনের গোপন কথা শেয়ার করবেন ধোনি!]
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,‘‘প্রায় নেড়া মাথা, সামান্য মেক-আপ, বক্ষবিভাজিকায় ক্ষতচিহ্ন থাকা কোনও মহিলার ছবিও যে ভোগ ম্যাগাজিনের কভারে জায়গা করে নিতে পারে তা বুঝতে পারিনি৷ প্রথমবার প্রস্তাব শুনে অবাক হয়েছিলাম৷ কিন্তু ম্যাগাজিনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে সন্দেহ দূর হয়৷ তারপরই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছি৷ এটাই আমার সৌন্দর্য৷’’
[জন্মদিনে বাবার কাছ থেকে কী উপহার পেলেন জাহ্নবী?]
গত বছরের জুলাই মাসে ক্যানসারে আক্রান্ত হন সোনালি বেন্দ্রে৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী৷ ভেঙে না পড়ে লড়াই করে গিয়েছেন তিনি৷ চিকিৎসার জন্য অতি পছন্দের চুলও কেটে ফেলেছিলেন সোনালি৷ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে অনুভূতি শেয়ার করেছিলেন৷ কর্কট যুদ্ধে জয়ী সোনালি৷ আপাতত সুস্থ তিনি৷ ম্যাগাজিনের কভার ফটোশুটও হয়ে গিয়েছে তাঁর৷ এবার পালা চেনা অভিনয়ের জগতে ফিরে যাওয়ার৷ বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আবারও নাকি কোনও ছবিতে দেখা যেতে পারে লড়াকু সোনালিকে৷ যদিও এ বিষয়ে অভিনেত্রী কিছুই জানাননি৷
সর্বশেষ খবর
-
‘রোজ রাতে মদ খেয়ে তিনজন পুরুষের সঙ্গে…’, কাদের বিঁধলেন গোবিন্দার ‘প্রেমিকা’ কোমল?
-
ঘোল খাইয়ে ছাড়ল ‘বিজয় সালগাঁওকর’, টানটান উত্তেজনায় শেষ ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি, পড়ুন রিভিউ
-
বোরখা পরতে পারবেন না নার্সরা! জম্মুর সরকারি হাসপাতালে বিতর্ক, শুরু বিক্ষোভ
-
কিশোরীকে নিয়ে ৫ যুবকের দাপাদাপি! মাঝরাতে ‘রোমিও’দের বাইক থামিয়ে কান ধরে ওঠবোস করাল পুলিশ
-
‘হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত’, ভিএইচপি-র অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির মাহাত্ম্য রাজ্যপালের মুখে