Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

ক্যানসারে ভুগছেন সোনালি, ইনস্টাগ্রাম পোস্টে লড়াইয়ের কথা জানালেন অভিনেত্রী

নিউ ইয়র্কে চিকিৎসা চলছে অভিনেত্রীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০১৮, ১৪:১১

options
link
ক্যানসারে ভুগছেন সোনালি, ইনস্টাগ্রাম পোস্টে লড়াইয়ের কথা জানালেন অভিনেত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কইরফান খানের পর এবার সোনালি বেন্দ্রে। মারণরোগ থাবা বসিয়েছে আরও এক বলিউডবাসীর শরীরে। ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে ফলোয়ারদের নিজেই একথা জানান তিনি৷ আপাতত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রয়েছেন সোনালি৷

[‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এ বাজিমাতের অপেক্ষায় প্রিয়াঙ্কা-রুদ্রনীল-বিশ্বনাথরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, ‘‘সদ্যই আমার ক্যানসার ধরা পড়েছে৷ নানা পরীক্ষা-নিরীক্ষার পরই এই রোগের কথা জানতে পারি৷ আশাও করতে পারিনি জীবনে এমন ধাক্কা আসবে৷ তবে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি আছি৷’’ ৪৩ বছর বয়সী অভিনেত্রীর কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনজনদের ধন্যবাদ জানিয়েছেন৷ অভিনেত্রী লেখেন,‘‘আমার পরিজন এবং কাছের বন্ধুরা আমাকে ঘিরে রয়েছে৷ আমি সত্যিই আশীর্বাদধন্য যে এতটা পাশে পেয়েছি সকলকে৷ প্রত্যেকের সমর্থন ও ভালবাসাই আমাকে এই লড়াইয়ে অংশ নিতে সাহস জোগাচ্ছে৷’’

Sometimes, when you least expect it, life throws you a curveball. I have recently been diagnosed with a high grade cancer that has metastised, which we frankly did not see coming. A niggling pain led to some tests, which led to this unexpected diagnosis. My family and close friends have rallied around me, providing the best support system that anyone can ask for. I am very blessed and thankful for each of them. There is no better way to tackle this, than to take swift and immediate action. And so, as advised by my doctors, I am currently undergoing a course of treatment in New York. We remain optimistic and I am determined to fight every step of the way. What has helped has been the immense outpouring of love and support I’ve received over the past few days, for which I am very grateful. I’m taking this battle head on, knowing I have the strength of my family and friends behind me.

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on


মুম্বইতে জন্মের পর সেখানেই বেড়ে ওঠা সোনালির৷ নব্বইয়ের দশকে মডেল হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি৷ ১৯৯৪ সালে গোবিন্দার বিপরীতে ‘আগ’ সিনেমায় ডেবিউ সোনালির৷ যদিও বক্স অফিসে সেভাবে সাড়া জাগাতে পারেনি ‘আগ’৷ ইতিমধ্যেই বিজ্ঞাপনের দুনিয়ায় নিজের জমি দখল করে নেন সোনালি৷ তারপরই জীবনের মোড় ঘোরে৷ একের পর এক নানা সিনেমায় দর্শকের মন জয় করতে শুরু করে দেন অভিনেত্রী৷ তাঁর অবিনয় মুগ্ধ করেছে দর্শকের৷ বলিউডের পাশাপাশি তেলুগু সিনেমাতেও নিজেকে প্রমাণ করেছেন সোনালি৷ ‘কাল হো না হো’ সিনেমায় ক্যানসারের চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে৷ এবার নিজেই সেই কঠিন রোগের শিকার৷ সোনালির ইনস্টাগ্রাম পোস্ট দেখে হতাশ ফলোয়াররা৷ শোকস্তব্ধ গোটা বলিউড৷    

[আশঙ্কাই সত্যি হল, ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন ইরফান]

সম্প্রতি একটি খোলা চিঠিতে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা জানান ইরফান খান৷ আপাতত লন্ডনে রয়েছেন অভিনেতা৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ এর আগে বলিউড অভিনেত্রী মণীশা কৈরালাও আক্রান্ত হয়েছিলেন ক্যানসারে৷ কঠিন রোগের লড়াই করে জয়ী হয়েছেন তিনি৷ সোনালির ক্ষেত্রেও তোমনটাই আশা করছেন অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.