সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর লুকোছাপা নেই। ‘বিগ ফ্যাট বলিউড ওয়েডিং’ শুরু হয়ে গিয়েছে কাপুর পরিবারে। ছাদনাতলায় বসার প্রস্তুতি শেষ। শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান। একেবারে পারফেক্ট পাঞ্জাবি কনের মতো বিয়েতে প্রাণবন্ত ও উচ্ছ্বল সোনম কাপুর। প্রায় গোটা হাতে ভরতি মেহেন্দি। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে গান। তাতেই দিব্যি ঠুমকা লাগাচ্ছেন হাত বাঁচিয়ে।
[বিয়ের অনুষ্ঠানে এই পোশাকেই সেজে উঠবেন সোনম?]
গোটা কাপুর পরিবার এক ছাদের তলায়। অর্জুন, অংশুলা, জাহ্নবী, খুশি, রিয়া সকলেই শামিল পরিবারের প্রথম বিয়েতে। বরাবরই ফ্যাশন সচেতন সোনম। মেহেন্দির অনুষ্ঠানেও সকলের পরনে হালকা রঙের পোশাক। হালকা গোলাপি রংয়ের শেরওয়ানি পরে হবু বর আনন্দকে দেখেই জড়িয়ে ধরলেন সোনম। আবার মন দিলেন নাচে।
[মিমি বা রুক্মিনী নয়, দেবের নতুন ছবির নায়িকা এই অভিনেত্রী]
মেয়ের বিয়ে বলে কথা! বাবা অনিল কাপুর নাচবেন না তা কি হয়? সাদা পোশাকে কোমর দোলাতে দেখা গেল অভিনেতাকে। চোখেমুখে খুশির ঝলক ছিল স্পষ্ট।
মেহেন্দির পরই সংগীত। আর সংগীতের পরই শাস্ত্রমতে এক হবেন সোনম-আনন্দ। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বলিউডের হুজ হু-রা। তবে বিরাট-অনুষ্কা ও দীপিকা-প্রিয়াঙ্কা এ নেমন্তন্ন রক্ষা করতে পারবেন না। অবশ্য অনেকেই মুখিয়ে রয়েছে নায়িকা-ব্যবসায়ীর এ নয়া জুটিকে একসঙ্গে দেখার জন্য।
[ঘোঁতনের জীবনে ‘রেনবো জেলি’র রহস্য নিয়ে হাজির ‘পরি পিসি’, তারপর…]
সর্বশেষ খবর
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?