সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন অভিনেত্রী সোনম কাপুর৷ বলি সুন্দরী কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন বা কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে সচরাচর মিডিয়ার সামনে মুখ খোলেন না৷ কিন্তু এমন মুখচোরা সোনমেরই ব্যক্তিগত জীবনের তথ্য ফাঁস হয়ে গেল সম্প্রতি৷
ভক্তদের মন ভেঙে কয়েকদিনের মধ্যেই নাকি বিয়েটা সেরে ফেলছেন বলি সুন্দরী৷ আর এক সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করার পর থেকেই বলিউডে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে৷ কাকে বিয়ে করছেন সোনম? এখন সকলেরই এই একটাই প্রশ্ন!
শোনা যাচ্ছে দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনিল-কন্যা৷ গুজব ছিল এই আনন্দের সঙ্গেই বেশ কিছুদিন ধরে চুটিয়ে প্রেম করছেন সোনম৷ আর এই প্রেমকেই বিয়ের পরিণতি দিতে আগ্রহী কাপল৷ যদিও অন্যান্য বারের মতো এবারও নিজের বিয়ের কথা নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন সোনম৷
শুধু তাই নয়, গত কয়েকদিন আগে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন সোনম৷ সেই সময়ও তাঁর প্রেমকাহিনী বেশ চর্চায় এসেছিল৷ কিন্তু প্রেমিকের বিষয়ে প্রকাশ্যে তখনও টু শব্দ করেননি এই বলি সুন্দরী৷ বরাবর নিজের সম্পর্ক লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তিনি৷ কিন্তু সোনম কি জানেন না প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখা যায় না?
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে