সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘না মানে না’- এই সংলাপ যেন এখন আগুনের মতোই ছড়িয়েছে৷ সৌজন্যে, অনিরুদ্ধ রায়চৌধুরির ছবি ‘পিঙ্ক’৷ দেশে নারীদের অবস্থান তুলে ধরা ছবিটি এমন এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে যা ভাবিয়ে তুলেছে দেশবাসীকে৷
সে ছবি নিয়েই এবার এক বিশেষ অনুরোধ করলেন বিগ বি৷ না, শুধু ছবি দেখার অনুরোধ নয়৷ দর্শকদের পাশপাশি হল মালিকদের কাছেও তিনি বিশেষ এক আর্জি জানিয়েছেন৷ কী সেটা? তাঁর অনুরোধ, ছবি শেষ হওয়া মাত্র যেন হলের আলো জ্বালিয়ে না দেওয়া হয়৷ এমনকী ক্রেডিট টাইটেল শুরু হওয়া মাত্র দর্শক যেন উঠে চলেও না যান৷ বিগ বি জানাচ্ছেন, তাহলে কিন্তু বড় মিস৷ কেননা এর পরেও কিছু চমক অপেক্ষা করছে, আরও কিছু দেখার আছে৷ সাধারণত ক্রেডিট টাইটল দেখানো মাত্রই দর্শকরা হল ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন৷ যদিও কলাকুশলীদের নাম শেষ হওয়ার পরই সিট ছেড়ে ওঠা রীতি৷ হাততালি দিয়ে অভিবাদনও জানানো হয়৷ দর্শক ধরে রাখতে একসময় ক্রেডিট টাইটেলের সঙ্গে আইটেম সং জুড়ে দেওয়ার রীতি চালু হয়েছিল৷ তবে ‘পিঙ্ক’ সে সব কিছু করেনি৷ কিন্তু বিগ বি যখন অনুরোধ করছেন, তখন যে চমকপ্রদ কিছু দেখা যাবে, তা বলাই বাহুল্য৷
T 2385 – #PINK theatre owners, PLEASE DO NOT PUT THE LIGHTS ON when the credits role ! There is a lot more to see after ! pic.twitter.com/jdXDnHtyRV
— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016
T 2385 – #PINK PLEASE be seated before start, remain seated till credits role .. there is more coming .. do not miss it . its important !!
— Amitabh Bachchan (@SrBachchan) September 20, 2016
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট