Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

OMG! মারা গেলেন শ্রীলেখা মিত্র! এ কেমন ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী?

ব্যাপারটা কী? ভিডিওতেই দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৪২

options
link
OMG! মারা গেলেন শ্রীলেখা মিত্র! এ কেমন ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা ‘শ্রীল্যাখা’ মিত্র। এ ধরা ধামে তিনি স্বল্পকালের জন্য অবতীর্ণ হয়েছিলেন। যতদিন ছিলেন নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু সম্প্রতি জ্বরে কাবু হয়ে শহর কলকাতার এক বেসরকারি হাসপাতালে  ভরতি হয়েছিলেন। তারপর কী এমন হল অভিনেত্রীর? উত্তর রয়েছে কেবল মাত্র রিপোর্টার করিমের কাছে। ‘মাত্র পাওয়া’ খবরে কী বলছেন মহামান্য সাংবাদিক? নিজের চোখেই দেখে নিন।

Advertisement

[ফ্যানদের ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেন জাহ্নবী, ভাইরাল ঘটনার ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

না না, ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ শ্রীলেখা বহাল তবিয়তেই রয়েছেন। সদ্য ‘রেনবো জেলি’ মুক্তি পেয়েছে। তার সাফল্য বেশ সুস্থ শরীরেই উপভোগ করছেন নায়িকা। আর নিজের এই মৃত্যুর খবর নিজের ফেসবুক প্রোফাইলে আবার শেয়ারও করেছেন। এমন নির্মল গুজব সকলের সঙ্গে ভাগ করে নিয়ে মজা করে নিজের উদ্দেশেই R.I.P. লিখেছেন ঘোঁতনের ‘পরি পিসি’।

srilekha-PG

[মৃত্যুর ৩০ ঘণ্টা পর হল অভিনেত্রীর শেষকৃত্য, এল না ছেলে]

খবর মিলতেই যোগাযোগ করা হয়েছিল নায়িকার সঙ্গে। ফোনের ওপারে চেনা কণ্ঠ শুনে আশ্বস্ত হওয়া গেল। মজা করে তিনি বললেন, ‘হ্যাঁ, বেঁচে আছি’।  কয়েকদিন ধরে এই কৈফিয়তই তাঁকে দিয়ে যেতে হচ্ছে। এক সাংবাদিক বন্ধুর সূত্রেই প্রথমে খবরটা পেয়েছিলেন। ভিডিও দেখেই অবাক নায়িকা। সামান্য জ্বরে কাবু হয়ে একটু হাসপাতালে ভরতি হতে হয়েছিল। তাতেই এমন খবর রটে গেল! নিজের মৃত্যুর খবরে অবাকও হয়েছেন আবার মজাও পেয়েছেন শ্রীলেখা। তবে খবরটা শুনেই রেগে গিয়েছিলেন তাঁর বাবা ও মেয়ে। প্রিয় মানুষটাকে নিয়ে এমন রটনা মোটেও পছন্দ হয়নি তাঁদের। পছন্দ হওয়ার কথাও নয়। এমন গুজবে কান, চোখ কোনওটাই যে দেওয়া উচিত নয়, তা নায়িকাই বোঝান দু’জনকে।

সোশ্যাল মিডিয়ায় এমন গুজব নতুন নয়। অমিতাভ বচ্চন, দিলীপ কুমার থেকে ইরফান খান- সকলকেই কমবেশি এমন গুজবের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কোথাও একটা সীমা থাকা উচিত বলে মনে করেন অভিনেত্রী। বছর দুই আগে ভুয়ো ছবির জন্য নাজেহাল হতে হয়েছিল তাঁকে। আবার কিছুদিন আগেই আর্থিক জালিয়াতির শিকার হয়েছিলেন তিনি। তাই নায়িকা মনে করেন, ভারচুয়াল জগতে সাইবার সেলের আরও কড়া নজর রাখা উচিত। তাহলেই এমন অযাচিত উৎপাত বন্ধ হবে। তবে এসবের থেকে আপাতত বেশ ক’টা দিন দূরেই থাকছেন অভিনেত্রী। কারণ কালিম্পংয়ে বেড়াতে যাচ্ছেন  তিনি। পরিবারের সঙ্গে কয়েকটা দিন শান্তিতে কাটাবেন। খ্যাতির এই বিড়ম্বনা থেকে অনেক দূরে।

[ছোট পর্দায় ফিরছে ‘কে হবে বাংলার কোটিপতি’, সঞ্চালনায় কে জানেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.