সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দার তারকাদের ইদানীং ছোটপর্দাতেই বেশি দেখা যাচ্ছে। একদিকে ‘বিগ বস’ সলমন খান, অন্যদিকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ নিয়ে হাজির অক্ষয় কুমার। শাহরুখ খানও ‘টেড টক’-এর ভারতীয় ভার্সন নিয়ে প্রত্যাবর্তন করলেন বলে। কিন্তু কিং খানের নজর রয়েছে অন্যদিকেও। অন্য এক শোয়ের সঞ্চালনা করতে চান তিনি। তাও আবার নিজের সবচেয়ে ভাল বন্ধু সলমনের শোয়ের। হ্যাঁ, সুযোগ পেলে ‘বিগ বস’-এর মতো শোয়ের সঞ্চালক হতে কোনও আপত্তি নেই শাহরুখের। তবে পারিশ্রমিক অবশ্যই আকর্ষণীয় হতে হবে।
[শাহরুখ খানের বেআইনি ক্যান্টিন ভেঙে দিল পুরসভা]
সবে শুরু হয়েছে ‘বিগ বস’-এর একাদশতম মরশুম। এই নিয়ে আটটি মরশুমের সঞ্চালক সলমনই। সঞ্চালক হিসেবে সলমনের কদরও বেশ ভাল। সপ্তাহান্তে ভাইজান যখন টেলিভিশনের পর্দায় আসেন, চ্যানেলের টিরআরপি চড়চড়িয়ে উপরের দিকে উঠতে থাকে। এর জন্য পারিশ্রমিকও বেশ ভালই নেন বড়পর্দার ‘সুলতান’। শোনা গিয়েছে প্রতি এপিসোডের জন্য ১১ কোটি টাকা পান তিনি। পর্দা ছোট হলেও এমন অঙ্কের টাকা অনেকের কাছেই আকর্ষণীয়। এই আকর্ষণ শাহরুখই বা এড়াবেন কেমনে?
[বিস্ফোরক বিদ্যা, চলন্ত ট্রেনে হস্তমৈথুনের ঘটনা ঘটেছিল তাঁর সামনেও!]
সম্প্রতি ‘টেড টক’-এর লঞ্চ ইভেন্টে তাই মজার ছলে বোধহয় নিজের মনের ইচ্ছেটাই প্রকাশ করে ফেললেন কিং খান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহরুখ জানান, তিনি এখনও পর্যন্ত এমন কোনও শো সঞ্চালনা করেননি। যদি হাতে সময় থাকে এবং চাহিদা অনুযায়ী পারিশ্রমিক পান তাহলে ‘বিগ বস’-এর সঞ্চালনা করতেই পারেন। এরপরই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি সলমনের জায়গা সত্যিই নিতে চান বলিউডের বাদশা? সলমন কি বন্ধুর জন্য নিজের জায়গা ছেড়ে দেবেন? নাকি ফের বলিউডের করণ-অর্জুনের মধ্যে নয়া কোন্দলের সূত্রপাত হতে চলেছে।
[সোশ্যাল মিডিয়ায় ফের তরজায় হৃতিক ও কঙ্গনা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য]
সর্বশেষ খবর
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…
-
বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতার, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ