সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বম্বশেল সানি লিওন আইটেম নম্বরে কোমর দোলাবেন৷ হট অ্যান্ড সিজলিং সানির সঙ্গে সেই গানের ছন্দে পা মেলাবেন শাহরুখ খানও৷ তবে সেই গান পাক দর্শকদের অধরাই থেকে যাবে৷ কারণ এই আইটেম গানটি বাদ দিয়েই পাকিস্তানে মুক্তি পাবে কিং খানের ‘রইস’৷

পাক দর্শকরা যে বরারই ভারতীয় হিন্দি ছবির ভক্ত, তা বলিউডের বক্স অফিস ঘাঁটলেই স্পষ্ট হয়ে যায়৷ সলমন খানের ‘সুলতান’ও প্রতিবেশী রাষ্ট্রে সুপারহিট৷ শাহরুখ খানের ভক্তও সেদেশে নেহাত কম নয়৷ তাই পরিচালক রাহুল ঢোলাকিয়ার আপকামিং ছবি ‘রইস’ও যে পাকিস্তানে ভাল ব্যবসা করবে, তা আন্দাজ করাই যায়৷ কিন্তু বিশেষ কারণে আইটেম নম্বরটি ছেঁটে ফেলে পাকিস্তানে মুক্তি পাবে ছবিটি৷

ছবিতে বলিউড বাদশার বিপরীতে প্রথমবার অভিনয় করবেন পাক অভিনেত্রী মাহিরা খান৷ প্রথমে ঠিক হয়েছিল, আইটেম গানটিতে মাহিরাকেই রাখা হবে৷ তবে পরে সিদ্ধান্ত বদলে ফেলা হয়৷ ছবির প্রযোজক থেকে শাহরুখ, সকলেরই মনে হয়, জমকালো আইটেম নম্বরের প্রত্যাশা পূরণ করতে পারবেন না মাহিরা৷ জনপ্রিয়তার কথা মাথায় রেখে সানিকে সই করানো হয়৷ আসলে ‘রইস’-এর সঙ্গে পাকিস্তানের অন্যরকম একটা যোগ রয়েছে৷ ছবির নায়িকা পাকিস্তানি৷ পাশাপাশি শাহরুখ নিজে একজন মুসলিম ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন৷ সেক্ষেত্রে এমন আইটেম নম্বর পাক দর্শকদের শালীনতাবোধকে আঘাত করতে পারে৷ সেই কারণেই গানটি বাদ দিয়ে পাকিস্তানে ছবিটি মুক্তি পাবে বলে খবর৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য