সুপর্ণা মজুমদার: পেছনে জায়ান্ট স্ক্রিন৷ বিশাল মঞ্চের সামনে সেজে উঠেছে মার্জার সরণি৷ নিখুঁত চালে হেঁটে চলা সুন্দরীদের ঢল৷ মঙ্গলবার রাতে এমনই চাঁদের হাট বসল শহর কলকাতার এই নামী হোটেলে৷ সেখানে ভারতসেরা সুন্দরী বাছাইয়ের পথে একধাপ এগিয়ে গেল এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া টিম৷ হয়ে গেল ইস্টার্ন জোনের ক্রাউনিং সেরিমোনি৷
[জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার?]
বিচারকের আসনে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ, বাইচুং ভুটিয়া, অভিষেক দত্ত এবং দীপান্বিতা শর্মা৷
তবে শোয়ের মূল আকর্ষণ ছিলেন পূর্বাঞ্চলের প্রতিযোগীরা৷ কেউ জিতে এসেছেন বিহার, ছত্তিশগড়, অসম, মেঘালয় থেকে কেউবা নাগাল্যান্ড, ওড়িশা, ত্রিপুরা মাতিয়ে এসেছেন নিজেদের সৌন্দর্যের জাদুতে৷
এরই মধ্যে বাংলার দ্যুতি ছড়িয়েছেন শুভাঙ্কিতা দীক্ষিত৷ পূর্বাঞ্চলের এই ১৩ সুন্দরী সরাসরি সুযোগ পাবেন ফেমিনা মিস ইন্ডিয়ার অন্দরমহলে৷ লড়বেন ভারত সেরা হওয়ার জন্য৷
সর্বশেষ খবর
-
‘পর্দায় পুরুষ সিংহ! বাস্তবে বুকের পাটা নেই’, আইনি নোটিস পেতেই যশকে তুলোধনা ইউটিউবারদের
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?



