Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

সকালে প্রেম, বিকেলে অভিমান: শুভশ্রী

পুজোয় এবার জোড়া ছবি মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তার ব্যস্ততার মাঝেই কেরিয়ার, জীবন আর দেবকে নিয়ে মন খুললেন নায়িকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১৫:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১৫:১৭

options
link
সকালে প্রেম, বিকেলে অভিমান: শুভশ্রী zoom

পুজোয় এবার জোড়া ছবি মুক্তি পাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তার ব্যস্ততার মাঝেই কেরিয়ার, জীবন আর দেবকে নিয়ে মন খুললেন নায়িকা।

subhashree1_web

Advertisement

সংবাদ প্রতিদিন: কতটা ব্যস্ত দু’টো ছবির প্রোমোশন নিয়ে? একই দিনে তো মুক্তি পাচ্ছে ‘প্রেম কী বুঝিনি’ আর ‘অভিমান’৷
শুভশ্রী: একই সময়ে দু’টো ছবির প্রোমোশন পড়েছে বলে খুবই ব্যস্ত৷ ঘরে দু’-তিনঘণ্টা করে ফিরছি৷ সারাটা দিন বাইরে বাইরে৷ বলতে পারো সকালে প্রেম, বিকেলে অভিমান৷ (হাসি)

সংবাদ প্রতিদিন: বাংলায় ২০১৫-তে ‘শেষ বলে কিছু নেই’-এর পর তো আর ছবিতে দেখা যায়নি৷ অনেক দিন পর একই সঙ্গে আবার দুটো ছবির মুক্তি৷ একটু গ্যাপে মুক্তি পেলে ভাল হত মনে হয় না?
শুভশ্রী: না, সেটা মনে হয় না৷ আমার কেরিয়ারে এই প্রথম একসঙ্গে দু’টো ছবি মুক্তি পাচ্ছে৷ সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড৷ যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছি, যেটা হবে সেটাই পজিটিভলি নেব৷

subhashree2_web

সংবাদ প্রতিদিন: প্রায় একবছরের ওপর টলিউডে কোনও ছবি মুক্তি পায়নি৷ কতটা মিস করছেন?
শুভশ্রী: দেখো সেই সময়ে আমি সাউথে খুব ভাল অফার পেয়ে সেখানে কাজ করছিলাম৷ কলকাতায় সেই সময়ে কোনও কমিটমেন্ট ছিল না৷ তাই বাইরে কাজ করছিলাম৷ কাজ করাটাই ইম্পর্ট্যান্ট৷

সংবাদ প্রতিদিন: তবু এই এক বছরে টলিউডে আপনি ছিলেন না, আপনার ছবি বেরোয়নি পেজ থ্রি-তে, আপনাকে নিয়ে কথা হয়নি, এতে অসুবিধে হয়নি?
শুভশ্রী: দেখো অনেস্টলি বলতে গেলে আমার কোনও ইনসিকিওরিটি নেই৷ আর একটা জিনিস খুব মনে হয়, জীবনে সব কিছুই খুব টেম্পোরারি, তা সে এই খবরে থাকাই হোক বা সাফল্য৷ তাই যখন যেমন আছি, তার মধ্যেই আনন্দে থাকি৷ আমার ভাল থাকার সঙ্গে সাফল্য বা খবরের কাগজে ছবি বেরনোর সম্পর্ক নেই৷ ভাল থাকাটা ভিতরের ব্যাপার৷

subhashree3_web

সংবাদ প্রতিদিন: ‘প্রেম কী বুঝিনি’-তে কেমন চরিত্র? ওম-এর মতো তুলনায় অনভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজ করতে কেমন লাগল?
শুভশ্রী: এটা প্রেমের ছবি৷ মেয়েটা তার প্রেমের জন্য লন্ডন পর্যন্ত যায়৷ কিন্তু ওরা পরস্পরকে কতটা ভালবাসে এটা বুঝতেই পারে না৷ আর নতুনদের সঙ্গে কাজ করতে ভাল লাগে৷ ওমের মতো নতুন অভিনেতাদের মধ্যে একটা খিদে থাকে, ডেডিকেশন থাকে৷

সংবাদ প্রতিদিন: ‘অভিমান’-এ আপনার স্ক্রিন প্রেজেন্স কতটা?
শুভশ্রী: দেখো ট্রেলারে একটা কনফিউশন রাখা হয়েছে৷ আমি সেটা এক্ষুনি ভাঙতে চাই না৷

subhashree4_web

সংবাদ প্রতিদিন: রাজ চক্রবর্তীর সঙ্গে ‘চ্যালেঞ্জ’-এর পর আবার আট বছর পর কাজ করলেন? কেমন অভিজ্ঞতা?
শুভশ্রী: এই ছবিতে কাজ করার সময়ে এটা আমার জন্য বাড়তি উৎসাহ হিসেবে কাজ করেছে৷ রাজ অত্যন্ত ট্যালেন্টেড ডিরেক্টর৷ তবে এবার শুটিং-এ আমি আর সায়ন্তিকা ওর মাথা খারাপ করে দিয়েছি বলতে পারো৷ এত বকবক করেছি আমরাও যে, পাগল-পাগল হয়ে গিয়েছিল৷

সংবাদ প্রতিদিন: পুজোর মধ্যে ‘ধূমকেতু’ মুক্তি পিছিয়ে গেল, এতে আপসেট?
শুভশ্রী: দেবের সঙ্গে ‘ধূমকেতু’ আমার কাছে খুব স্পেশাল ছবি৷ এত ছবির ভিড়ে ওটা মুক্তি না পেয়ে একদিকে ভালই হয়েছে৷

subhashree5_web

সংবাদ প্রতিদিন: ‘ধূমকেতু’ করতে গিয়ে দেবের সঙ্গে সম্পর্কটা আগের থেকে স্বাভাবিক হয়েছে?
শুভশ্রী: হ্যাঁ, হ্যাঁ, এখনই অনেকটা স্বাভাবিক৷ অনেকদিন পর ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভাল৷

সংবাদ প্রতিদিন: এই যে একটা লম্বা বিরতির পর ছবি মুক্তি পাচ্ছে– এই সময়টা টলি সার্কিট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, কারও ওপর কোনও অভিমান হয়নি?
শুভশ্রী: না, না৷ আমি এই ভাবেই থাকতে প্রেফার করি৷ অভিমান কার ওপর হবে? যাদের ভালবাসি, অভিমান তাদের ওপর হয়৷ বেছে ছবি করতে চাই৷ যে অফার ভাল লাগবে সেটাই করব৷ আমার কোনও তাড়া নেই৷

(সাক্ষাৎকার: বিদিশা চট্টোপাধ্যায়)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.