সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই বোঝা যাচ্ছিল না কারণটা! অনেকেই অনেক কথা বলছিলেন ঠিকই!তার পরেও রহস্য থেকে গিয়েছিল সেই তিমিরেই- ‘সুলতান’ ছবি থেকে অরিজিৎ সিং-এর গানটা কেন ছেঁটে দিলেন সলমন খান?
জবাব মিলেছে এবারে!
আসলে, ছবিতে দুটো গান রাখা যেত। একটা রাহত ফতেহ আলি খানের গলায়। যেটা কি না ছবিতে রয়েছেও!
কিন্তু, অন্য ভার্সনটা মনে মনে ঠিক করে রেখেছিলেন সলমন- তিনি নিজেই গাইবেন! সেই জন্যই অরিজিৎ সিং-কে হটিয়ে দেওয়া!
তবে ‘জগ ঘুমেয়া’ নামের গানটা যে সলমন গাইতে চলেছেন, তা কিন্তু ঘুণাক্ষরেও জানতেন না ছবির সঙ্গীত-পরিচালক জুটি বিশাল-শেখর। ফলে, খবরটা পেয়ে তাঁরাও হকচকিয়ে গিয়েছেন!
Ek baar maine commitment kar di Toh… So suno jag…. in my voice . #JagGhoomeyaSalmanVersion . Link: https://t.co/wcjfVFpy0D
Advertisement— Salman Khan (@BeingSalmanKhan) 9 June 2016
”সলমন যে এরকমটা করতে চলেছেন, তা আমরা কেউ জানতামই না! বুদাপেস্টে গানটার ভিডিও শুট করতে যাওয়ার আগে সলমন ফোন করে খবরটা দেন যশ রাজ ফিল্মসকে। বলেন, তিনি নিজেই পুরো ব্যবস্থা করেছেন। নিজেই ভাড়া করেছেন মিউজিক টিম, নিজেই ভাড়া করেছেন স্টুডিও। তার পর গানটা রেকর্ড করে খবর দেন আমাদের। বলেন, টুইটারে আপলোড করেছি। শুনে দেখো”, জানিয়েছেন যশ রাজ ফিল্মস-এর এক মুখপাত্র!
আর কী! এবার আপনারাও শুনে দেখুন সলমনের গায়কি!
এর আগেও শুনেছেন নিশ্চয়ই! নানা ছবিতে সলমনের নিজের গলায় গান!
কিন্তু এটা আপনাকে চমকে দেবে নতুন করে! শুনেই দেখুন না!
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা