সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কারি বলিউডে কুসংস্কার একটু আধটু সকলেই মেনে চলেন৷ খ্যাতি যতই বিড়ম্বনা দিক তাঁর জন্য একটু-আধটু নিয়ম সকলেই মেনে চলেন৷ কেউ নামের আগে অতিরিক্ত ‘A’ জুড়ে ভাগ্য ফেরান, কেউ সিরিয়ালের নামের আগে ‘K’ শব্দটি রেখে বাজিমাত করেন৷ একসময় করণ জোহর মনে করতেন, তাঁর প্রাক্তন প্রিয় বন্ধু কাজল সিনেমার সেটে পড়ে গিয়ে আহত হলে তাঁর সে ছবি হিট হবেই হবে৷ সেদিন আর নেই৷ কিন্তু বলিউড ও কুসংস্কারের যোগ রয়েই গিয়েছে৷ প্রমাণ মিলল সদ্য প্রকাশিত ‘টিউবলাইট’-এর পোস্টারে৷
Kya tumhe yakeen hai ? Agar tumhe yakeen hai then ‘Back his Back’ . pic.twitter.com/XxQCrOFu6U
Advertisement— Salman Khan (@BeingSalmanKhan) April 19, 2017
ছবি মুক্তির ক্ষেত্রে ইদ হামেশা পছন্দের দিন ভাইজান সলমনের৷ একথা কমবেশি অনেকেই জানেন৷ কিন্তু সদ্য মুক্তি পাওয়া ‘টিউবলাইট’-এর ট্রেলারে একটা জিনিস খেয়াল করেছেন কি? না, পোস্টারে কোনও গলদ নেই৷ আছে ব্রাউন জ্যাকেট পরা সলমন খানের ছবি৷ কাঁধে শুধু একটি ব্যাগ আর মাথায় টুপি৷ তাহলে এতে বিশেষত্ব কী আছে?
[শ্রমদিবস বাড়িয়ে ১০০ দিনের কাজে ‘রেকর্ড’ গড়ল বাংলা]
বিশেষত্ব হল সলমন খানের দাঁড়ানোর ভঙ্গি৷ ছবির পোস্টারে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের সুলতান৷ আর এই পোজেই তাঁকে বেশিরভাগ ছবির পোস্টারে দেখা যায়৷

যখন ‘ওয়ান্টেড’ ছিলেন তখনও৷ আবার যখন ‘প্রেম’ কিংবা ‘টাইগার’ হিসেবে এসেছিলেন তখনও এভাবেই পোস্টারে দেখা গিয়েছে ‘ভাইজান’কে৷ এমনকী, দাবাং ২-এর পোস্টারেও নিজের পিঠ প্রদর্শন করেছেন চুলবুল পান্ডে৷ প্রত্যেক ছবিই সুপারডুপার হিট৷ পেয়েছে ব্লকবাস্টারের তকমা৷ সেই জন্যই বোধহয় নিজের এই ছোট্ট কুসংস্কারটি টিউবলাইট-এর ক্ষেত্রেও ছাড়তে পারেননি সলমন৷ অবশ্য এতে কারও কোনও আপত্তি বিশেষ হবে বলে মনে হয় না৷ কারণ, বলিউডের সুলতান যেভাবেই আসুন না কেন বক্স অফিসে তিনি ঝড় তুলবেন, প্রত্যাশা তো এমনটাই৷
[ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের]
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের