সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে সেরেছিলেন চুপিসারে৷ কাক-পক্ষীও টের পায়নি৷ এমনই গোপনে গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন সুরভিন চাওলা৷ কিন্তু বিয়েটা লোকানো যায়, মাতৃত্ব নয়৷ আর ঠিক এমনটিই ঘটল৷ পরিবারে নতুন অতিথি আসার সুসংবাদ লুকিয়ে রাখেননি তিনি৷ ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে সবাইকে সুরভিন জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন৷
[‘বিগ বস’-এর মঞ্চে আবারও একসঙ্গে শাহরুখ-সলমন!]
বৃহস্পতিবার সুরভিন সোশ্যাল মিডিয়ায় স্বামী অক্ষয় ঠাক্করের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন। ফটো ফ্রেমে বাঁধানো ওই ছবিটি৷ তার সামনে রাখা ছিল বাচ্চাদের জুতো। ঘোষণা করেন মা হওয়ার খবর।
[ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]
ইনস্টাগ্রামে হবু মা সুরভিন লিখলেন, ‘‘এই সময়টায় আমার জীবনে এমন কিছু ঘটছে, যা ঘটারই কথা ছিল৷ কিছুটা বিস্ময়ের মতোই৷ তবে এই বিস্ময় অত্যন্ত মিষ্টি৷ ছোট্ট দুটি পায়ে আমাদের জীবনে নতুন জীবন আসছে৷’’
২০১৫ সালে ইতালিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সুরভিন চাওলা ও অক্ষয় ঠাক্কার। তবে, গত ডিসেম্বরে তিনি সোশ্যাল মিডিয়াতে তাঁর বিয়ের কথা জানান। এই সুসংবাদে খুশি তাঁর ফ্যানেরা৷ সোশ্যাল মিডিয়ায় আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি৷
[অনুষ্কার জায়গা পেতে চেয়েছিলেন ক্যাটরিনা!]
সুরভিন চাওলা একতা কাপুরের ‘কহিঁ তো হোগা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই টেলিভিশনে অভিষেক ঘটান৷ ‘কসৌটি জিন্দগী কে’ ও ‘কাজলে’র মতো টিভি শোতেও অভিনয় করেছেন। ‘হাম তুম শাবানা’র মধ্যে দিয়ে বলিউডের পা রাখেন৷ সফল চলচ্চিত্র ‘হেট স্টোরি ২’ এবং ‘পার্চড’। ‘সেক্রেড গেমস’-এর মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন৷ তার উপর আবার বাড়িতে নতুন অতিথি আসার খবর৷ সব মিলিয়ে বলা যেতেই পারে, ইদানীং সময়টা বেশ ভালই যাচ্ছে সুরভিনের৷
সর্বশেষ খবর
-
শান্তিপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট দলীয় সদস্যদেরই, মথুরাপুরে পঞ্চায়েতের দায়িত্বে বিজেপি
-
‘পশ্চিমবঙ্গ কোনও রাজনৈতিক দলের জমিদারি নয়, আমি ফেরায় এত জ্বালা কেন?’, বামেদের তোপ তসলিমার
-
স্লোভেনিয়ার ভারতীয় দূতাবাসে হামলা! নিন্দায় সরব নয়াদিল্লি, নেপথ্যে খলিস্তানিরা?
-
সাহালের হ্যাটট্রিকে ডুরান্ডে সিআইএসএফ’কে গোলের মালা মোহনবাগানের, চিন্তা গোল মিসের প্রবণতাও
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও