সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালিটা ভালই কাটল সুস্মিতা সেনের। দুই মেয়ে তো বটেই, নিজের বর্তমান বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটালেন তিনি। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
[ ‘বিগ বস’-এর মঞ্চে আবারও একসঙ্গে শাহরুখ-সলমন! ]
সম্পর্ক নিয়ে বরাবরই সুস্মিতা খোলামেলা। এর আগে বিক্রম ভাট বা রণদীপ হুডার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও খোলামেলা ছিলেন তিনি। এবারও কোনও লুকোচুরি করেননি। মডেল রহমান শওলের সঙ্গে তিনি যে ডেট করছেন, জানিয়ে দিয়েছেন। সুস্মিতা যখন তাজমহল বেড়াতে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে রহমানের সম্পর্ক হয়। এও বলেছেন বয়ফ্রেন্ড তাঁর থেকে বছর পনেরোর ছোট। তাতে অবশ্য কিছু যায় আসে না। সুস্মিতার দুই মেয়ে আলিশা ও রেনে রহমানকে মেনে নিয়েছেন। আর সেই ছবি সুস্মিতা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ছবি শেয়ার করা ছাড়া সুস্মিতা নাচের দু’টি ভিডিও-ও শেয়ার করেছেন।
[ মীনাম্মাকে বিয়ে করছে সিম্বা, ইনস্টাগ্রামে পোস্ট উচ্ছ্বসিত রোহিতের ]
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী