সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুগ্গুর জন্মদিন৷ সারা দেশ শুভেচ্ছা জানিয়েছে৷ সকাল থেকেই বন্যা বয়ে যাচ্ছে বার্থ ডে উইশের৷ ফেসবুকের ট্রেন্ডিং লিস্টে জায়গা করে নিয়েছে বার্থ ডে বয় হৃতিক রোশনের নাম৷
তবে, এত শুভেচ্ছার মধ্যেও আলাদা একটি শুভেচ্ছা৷ বিশেষ৷ কারণ এই শুভেচ্ছা হৃতিককে জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান৷ হৃতিকের জন্মদিনকে হ্যাপিয়েস্ট করে তুলেছে তাঁর এই ইনস্টাগ্রাম পোস্ট৷ যাতে নিজের ফরাসি ভাষায় প্রাক্তন স্বামীকে ‘পবিত্র হৃদয়’ বলে উল্লেখ করেছেন সুজান৷
বিচ্ছেদেরও পরও নিজেদের বন্ধুত্ব অটুট রেখেছেন হৃতিক-সুজান৷ অনেকটাই নিজেদের সন্তানের খাতিরে৷ সম্প্রতি সন্তানদের সঙ্গে নিয়ে ফ্যামিলি হলি ডেও পালন করেছেন দু’জনে৷ তবে জন্মদিনে সুজানের এই ইনস্টা পোস্ট জন্ম দিয়েছে নতুন এক প্রশ্নের৷ তবে প্রেম আবার উঁকি দিচ্ছে এই ‘প্রাক্তন’ সম্পর্কে?
আরও পড়ুন –
‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা
ব্যবসার রেকর্ডে নয়া ইতিহাস গড়ল আমিরের ‘দঙ্গল’
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১