Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

মহিলাদের অন্তর্বাসের উপকারিতা বোঝাচ্ছেন স্বামী ওম, ভাইরাল ভিডিও

নতুন ভিডিওয় ফের জমেছে বিতর্ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৫:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৫:৩১

options
link
মহিলাদের অন্তর্বাসের উপকারিতা বোঝাচ্ছেন স্বামী ওম, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ক’দিন আগেই ভাইরাল ভিডিওর সূত্রে খবরে উঠে এসেছিলেন স্বামী ওম। টপলেস শিষ্যাকে যোগ শেখাতে দেখা গিয়েছিল তাঁকে। যোগের শক্তি পরীক্ষা করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের ভাইরাল হল স্বামী ওমের একটি ভিডিও। এবার দেখা গেল প্রায় নগ্ন মডেলকে পাশে নিয়ে অন্তর্বাসের উপকারিতা বোঝাচ্ছেন তিনি।

[ টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন স্বামী ওম, বিতর্কিত ভিডিও ভাইরাল ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিগ বস-এ যখন পা রেখেছিলেন তখন থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন স্বামী। সে অনুষ্ঠান শেষ হয়েছে। কিন্তু বিতর্ককে সঙ্গে রেখে কীভাবে প্রচারের আলোয় থাকা যায়, তা বোধহয় তিনি ভালই জানেন। আর তাই একের পর এক বিতর্কিত ভিডিওয় দেখা যাচ্ছে তাঁকে। ক’দিন আগেই একটি ভিডিওয় দেখা গিয়েছিল, ধ্যান করছেন স্বামী। আর তাঁর চারপাশে নেচে বেড়াচ্ছেন এক বিকিনি পরিহিতা। ধ্যানের শক্তি বোঝাতেই ছিল তাঁর এই ভিডিও। আবার টপলেস শিষ্যাকে যোগও শিখিয়েছিলেন। এবার অন্তর্বাসের উপকারিতা বোঝানোর পালা। ভাইরাল ভিডিওগুলির সূত্রে জানা যাচ্ছে, কোনও বিশেষ এক ব্র্যান্ডের অন্তর্বাসের উদ্বোধনেই স্বামী ওমের আবির্ভাব। পাশে রাখলেন উর্ধাঙ্গ অনাবৃত এক মডেলকে। আর তারপর শোনালেন অন্তর্বাস পরার উপকারিতা। অন্তর্বাস পরলে নারীকে আরও কত সুন্দর দেখায়, তাই-ই হাতেকলমে করে দেখালেন। আর এই ভিডিওই বিভিন্ন ইউটিউব চ্যানেল সূত্রে ভাইরাল এই মুহূর্তে।

তবে বারবার এই ধরনের এই ভিডিও সামনে আসছে কীভাবে? শোনা যাচ্ছে, স্বামী নাকি একটি সিনেমা তৈরি করছেন। এই ভিডিও ক্লিপগুলি তারই অংশবিশেষ। সিনেমাই যদি হবে তাহলে তার বিষয় ফাঁস হচ্ছে কেন? তার অবশ্য উত্তর নেই। আদৌ সিনেমা তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে মুখ খোলেননি স্বামী ওম। তবে তাঁর ভিডিও ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.