সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে বলিউডের বড় কোনও প্রজেক্টের সঙ্গে জড়িয়ে নেই তাঁর নাম, তবু তিনিই এখন সব খবরের শীর্ষে। আগেরবার সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি ‘পদ্মাবত’ দেখে তিনি তাঁরে উদ্দেশে বলেছিলেন, ‘মেয়েরা কি শুধুই চলন্ত যোনি?’ এইকথা শোনা মাত্রই খেপে উঠেছিলেন দীপিকা এবং সঞ্জয় লীলা বনশালির ফ্যানেরা। তাঁরা সোশ্যাল সাইটে নানা রকমের অপমানজনক মন্তব্য করেছিলেন স্বরার বিরুদ্ধে। কিন্তু এবারে কোনও মন্তব্য নয়, বরং তাঁর পরিহিত একটি পোশাকই তাঁর অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত দু’দিন আগে কালো পাড় সাদা ডিজাইনার শাড়ি পরে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি অনুষ্ঠানের উদ্বোধনে। আর সেই শাড়ি পরা ছবি নিজেই আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। তারপরই ঘটে বিপত্তি।
[হঠাৎ দীপিকা-ক্যাটরিনাদের নিজের বায়োডেটা টুইট করলেন কেন বিগ বি?]
অনেকেই তাঁর ওই শাড়ি পরিহিতা মডার্ন লুককে জাতির অপমান বলে মনে করছেন। আবার অনেকে বলছেন তিনি ‘গুমরাহ’-তে শ্রীদেবী-র লুকস নকল করতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা নাকি কোনও ভাবেই পাতে দেওয়ার যোগ্য হয়নি। আবার অনেকে ‘পদ্মাবত’-এর প্রসঙ্গ টেনে এনে তাঁর এই পরীক্ষামূলক পোশাককে যা নয় তাই বলে অপমান করেছেন।
সব মিলিয়ে স্বরার ভাগ্য এখন মোটেই তাঁর উপর সদয় নয়। এখন তিনি যাই করছেন তাই দর্শকদের কাছে চক্ষুশূলে পরিনত হচ্ছে। সূত্র বলছে সেই কারণেই বি টাউনে স্বরার কাছের মানুষেরা তাঁকে জানিয়েছেন, এখন কটাদিন মুখ বন্ধ রাখলেই বোধহয় সেটা তাঁর কেরিয়ারের জন্য মঙ্গল হবে। স্বরাও সেই কথা মেনে এখন মুখে কুলুপ এঁটেছেন, সমালোচকদের এত অপমানের পরেও কোনওভাবেই মুখ খুলছেন না তিনি।
[চলতি বছরেই রাকেশ শর্মার বায়োপিকের শুটিং শুরু করছেন শাহরুখ]
সর্বশেষ খবর
-
হরমনপ্রীতের জোড়া গোল, স্বাধীনতা দিবসে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
-
‘এভাবেই ফাঁসিয়েছিলাম’, কোন মন্ত্রে কাঞ্চনকে কাবু করেছিলেন? ফাঁস করলেন শ্রীময়ী
-
সম্প্রীতির ভারত, স্বাধীনতা দিবসে ডোমকলের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন বেলুড়ের মহারাজের!
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস