সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের বঙ্গ সম্মেলন আর টলিপাড়া! দুইয়ে মিলে একটা কর্মব্যস্ত ইভেন্ট না কি জমজমাট ছুটি?
টলিপাড়ার সেলেবরা তাঁদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যে সব ছবি পোস্ট করছেন, তা দেখে ছুটির কথাটাই আগে মাথায় আসবে।
এবং, ব্যাপারটা অনেকটা তাই! অনেক বছর ধরেই উত্তর আমেরিকার এই বঙ্গ সম্মেলন টলিপাড়ার এক সম্মিলনী অনুষ্ঠান। কাজের পাশাপাশি অনাবিল ছুটি কাটানোর মুহূর্তও!
এই বছরটাও তার ব্যতিক্রম নয়। আপাতত, টলিপাড়ার প্রায় সব সেলেব-ই রয়েছেন সেখানে। চলছে তাঁদের হুল্লোড়!
আবির চট্টোপাধ্যায়কে যেমন দেখা যাচ্ছে একটা সাদা টি-শার্ট আর নীল জিনসে নিউ ইয়র্কের পথে পথে। দুটো ছবি পোস্ট করেছেন নায়ক এই আমেরিকা-অবসরের। একটায় তাঁকে দেখা যাচ্ছে কাফেতে বিশ্রাম নিতে। অন্য ছবিতে আবির শিং জড়িয়ে ধরেছেন ওয়াল স্ট্রিটের বিখ্যাত ষাঁড়ের! ছবির সঙ্গে লিখেছেন, ”ওয়াল স্ট্রিটে পায়চারির অনেক দিনের পুরনো স্বপ্ন সত্যি হল। অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে!”
অন্য দিকে, নিজেদের ফ্যাশন ফান্ডায় নিউ ইয়র্ককে মাত করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তী। নিউ ইয়র্ক থেকে ফিরেই শ্রাবন্তী বসবেন বিয়ের পিঁড়িতে। স্ট্যাচু অফ লিবার্টি-র সঙ্গে তোলা তাঁর ছবিতে দেখা যাচ্ছে সেই প্রাক-বিয়ের আলোকিত হাসি।
মিমি চক্রবর্তীও পিছিয়ে নেই স্বাধীনতার মূর্তির সঙ্গে ছবি তোলার প্রতিযোগিতায়! সেলফিতে দেখা যাচ্ছে শুটিং ভুলে তাঁর স্বাধীন মুহূর্ত উদযাপন।
আর দেখা গিয়েছে শ্রাবন্তী আর মিমির একসঙ্গে তোলা একটা সেলফিও! রোদচশমার অনুষঙ্গে সেই ছবিতে স্পষ্ট ঝলমল করছে তাঁদের বন্ধুত্ব।
এখন ছুটিতে মিমি আছেন, অথচ রাজ চক্রবর্তী নেই- তা তো হতে পারে না। সেলফিতে ধরা দিয়েছে তাঁর, শ্রাবন্তী আর মিমির হইচই। আরও একটা সেলফি তুলেছেন রাজ নিউ ইয়র্কের পথে। সেখানে ধরা পড়েছে শ্রাবন্তী, যিশু সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর হাসি-মজার মুহূর্ত।
ছুটির আমেজ তো একেই বলে!
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?





