সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙ্গুন হিটের তকমা পায়নি৷ কিন্তু দুই নায়কের নাম ছাপিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন তিনিই৷ তাই বাজারদর তাঁর এখনও তুঙ্গে৷ অবশ্য এখন আর বাজারদরের কথা মাথায় রেখে সিনেমা করেন না বলিউডের ক্যুইন৷ কারণ এখন তাঁর লক্ষ্য অন্য৷ শোনা যাচ্ছে, এবার পরিচালকের জুতোতেও পা গলাতে চলেছেন নায়িকা৷ তবে তার আগে অভিনয় নিয়ে নিজের এক্সপেরিমেন্ট চালাতে একটু পিছপা হন না অভিনেত্রী৷ তাই রঙ্গুনের পরই হংসল মেহতার পরিচালনায় ‘সিমরন’ রূপে পর্দায় হাজির কঙ্গনা রানাওয়াত৷ সামনে এল ছবির টিজার৷
[ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক]
প্রবাসী ভারতীয় হয়ে ছবিতে ধরা দিয়েছেন কঙ্গনা৷ বিশাল ভরদ্বাজের রঙ্গুনের থেকে একেবারে ভিন্ন মেজাজে দেখা যাবে তাঁকে৷ নিজের লুক নিয়েও করেছেন এক্সপেরিমেন্ট৷ টিজারেই সামনে এসেছে তাঁর এই বৈচিত্র৷ তবে সংলাপের মাধ্যমে নয়, পুরো টিজারই তুলে ধরা হয়েছে সংগীতের সাহায্য নিয়ে৷ টিজার মুক্তির আগেই ছবির কাহিনি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল বি-টাউনে৷ একপক্ষ বলছেন এটি একটি সাসপেন্স থ্রিলার৷ যার সঙ্গে বর্ণবিদ্বেষমূলক প্রসঙ্গও জড়িত রয়েছে৷ আবার আরেক পক্ষ বলছেন, ছবির কাহিনি এক এনআরআই গুজরাটি মহিলাকে কেন্দ্র করে৷ নিজের স্বামীকে ঋণের দায় থেকে বাঁচাতে এক ব্যাঙ্ক ডাকাতির ফন্দি আঁটেন যিনি৷ তবে আসল কাহিনি কী? সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কঙ্গনা ও তাঁর পরিচালক৷
[ট্রেনের সাধারণ কামরায় ফিরলেন মেহতাবরা, বসতে দিলেন বাগান সমর্থকরা]
তবে বিশেষজ্ঞদের ধারণা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র সৌজন্যে বলিউডে সিমরন নামের যে সংজ্ঞা তৈরি হয়েছে, তা পাল্টাতে চলেছেন কঙ্গনা রানাওয়াত৷ আর এই নয়া ‘সিমরন’কে সামনে রেখেই বক্স অফিসের লড়াইয়ে নামছেন পরিচালক হংসল মেহতা৷
[‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?