Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Ahona Dutta

‘জীবনের সেরা দিন’, আবার কোন খুশির খবর এল অহনার জীবনে?

জীবনে আরও খনিকটা পজিটিভিটি পেলেন অভিনেত্রী অহনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১৯:১৬

options
link
‘জীবনের সেরা দিন’, আবার কোন খুশির খবর এল অহনার জীবনে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন পর্দার ‘মিশকা’ অভিনেত্রী অহনা দত্ত। জীবনে সবসময় পজিটিভ থাকতেই ভালোবাসেন অভিনেত্রী। সমস্ত জটিলতাকে দূরে সরিয়ে রেখে শুধু ভালো নির্যাসটুকু নিতে পারেন অহনা। মা হওয়ার পর সেই প্রবণতা তাঁর আরও বেড়েছে। এবার জীবনে আরও খনিকটা পজিটিভিটি পেলেন অভিনেত্রী অহনা।

এবার সদগুরুর সঙ্গে কলকাতায় সাক্ষাৎ সারলেন অহনা। ইতিমধ্যেই সেই ভিডিও নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘মিশকা’। পরনে সাদা রঙের পোশাকএকগাল হাসি মুখে সদগুরুর সাক্ষাতে অহনার জীবনে যে ভালো মুহূর্তের অভিজ্ঞতা সঞ্চার হয়েছে তা তিনি জানাতে ভোলেননি নেটপাড়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনের সেরা দিন।’ সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ইশা ফাউন্ডেশনকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ahona Dutta (@the_ahona_dutta_official)

সম্প্রতি মা হয়েছেন অহনা। মেয়েকে নিয়ে নানা মুহূর্তের অভিজ্ঞতা অহনা ভাগ করে নেন সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, পুরো মাতৃত্বের জার্নিটা নিয়েই অভিনেত্রী নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন। কেউ তাঁকে কটাক্ষ করেছেন কেউ আবার তাঁকে নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে খারাপটা সরিয়ে রেখে ভালোটুকুই নিতে শিখেছেন বরাবর অহনা। তবে এদিন সন্তানকে নিয়ে নানা মন্তব্য সহ্য করতে না পেরে রীতিমতো সোশাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন পর্দার ‘মিশকা’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.