সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বউ কথা কও’-এর মাধ্যমে এক সময় ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছিলেন মানালি দত্ত৷ ডেবিউ মেগা সিরিয়াল তাঁকে এনে দিয়েছিল সাফল্য৷ এরপর আর ছোট পর্দায় পাওয়া যায়নি তাঁকে৷ বছর দশেক পর আবারও চেনা স্রোতে ফিরছেন ‘মৌরি’৷ আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি৷ পুজোর পরই জি বাংলায় আসতে চলেছে ‘নকশি কাঁথা’৷ তাতেই দেখা যাবে মানালিকে৷
[ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কপিল?]
পুজো দোরগোড়ায়৷ আপাতত কেনাকাটা, প্ল্যানিংয়ে ব্যস্ত আমজনতা৷ পুজো শেষে আবার একলা ড্রয়িং রুমে সঙ্গী হবে টেলিভিশন৷ ঠিক সেই সময়ই জি বাংলা-য় আসতে চলেছে ‘নকশি কাঁথা’৷ ওই সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা যাবে মানালিকে৷ একটি মুসলমান পরিবারের মেয়ে শবনম৷ উচ্ছ্বল শবনম ছোট থেকেই পাশের হিন্দু পরিবারে মানুষ৷ ওই বাড়িতেই তার বেড়ে ওঠা৷ দুর্গাপুজোর সময় ওই হিন্দু পরিবারের এক সদস্যের সঙ্গে মনোমালিন্য হয় শবনমের৷ সেখানেই দেখা হয় নায়কের সঙ্গে৷ একদিকে সম্পর্ক ভাঙা আর অন্যদিকে জীবনে নতুন মানুষের প্রবেশ৷ এই নিয়ে এগিয়ে চলবে ‘নকশি কাঁথা’-র গল্প৷
‘বউ কথা কও’-এর পর আর ছোটপর্দায় দেখা যায়নি মানালিকে৷ মাঝে কেটে গিয়েছে দশ বছর৷ কিন্তু তাতেও এতটুকু বদলাননি তিনি৷ সেই একইরকম তাঁর হাসিতে কিশোরীর সারল্যই ধরা পড়েছে ‘নকশি কাঁথা’-য়৷ মেগা সিরিয়ালটিতে নায়কের ভূমিকায় দেখা যাবে সুমন দে-কে৷ এর আগে ‘গুরুদক্ষিণা’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছেন তিনি৷ উত্তরবঙ্গ থেকে আসা এই তরুণই মানালির কামব্যাক নায়ক৷ আগামী ১২ নভেম্বর রাত ন’টা থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিকটি৷ ‘মৌরি’-র পর এবার ‘শবনম’-ও বাঙালির ঘরের মেয়ে হয়ে যাবে বলেই আশা কলাকুশলীদের৷
[রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের কী বার্তা দিলেন ক্যানসার আক্রান্ত সোনালি?]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার