সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর পর দর্শকের দরবারে ফিরছে ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’। টেলিভিশনের এই ম্যাগনাম ওপাস শো’কে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে দর্শকের মনে। এতবছর পেরিয়ে কীভাবে এগোবে মিহির ও তুলসীকে ঘিরে গল্প তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক। এবার নতুনভাবে এই ধারাবাহিকের পথচলা নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ভাগ করে নিলেন পর্দার ‘মিহির’ অমর উপাধ্যায়।
এক সংবাদমাধ্যমকে অভিনেতা বলেছেন, ” আমি কখনও আশাই করিনি যে এই শো ফের এভাবে টেলিভিশনের পর্দায় স্বমহিমায় যাত্রা শুরু করবে। এই প্রজন্মের দর্শকও যে সমানভাবে এই ধারাবাহিককে নিয়ে উৎসাহী তা জেনে সত্যিই ভালো লাগছে। আমি ভীষণ উচ্ছ্বসিত।” নতুন ভাবে এই ধারাবাহিকের পথচলায় কীভাবে আসবে দর্শকের সামনে গল্প? এপ্রসঙ্গে অভিনেতা বলেছেন, “ঠিক যেভাবে একটা চরিত্রের সঙ্গে আরেকটা চরিত্র এর আগে এক সুতোয় বাঁধা ছিল ঠিক সেভাবেই কিন্তু ফিরবে পর্দায়। প্রতিটা চরিত্রের সঙ্গে এভাবেই সামঞ্জস্য বজায় রাখা হবে। একইসঙ্গে তুলসী ও অমর চরিত্রকেও দেখা যাবে অনেকটা এগিয়ে যেতে।”
উল্লেখ্য, এই ধারাবাহিকের সবথেকে বেশি যে বিষয় দর্শকের কাছে নজরকাড়া তা হল ১৫ বছর পর স্মৃতি ইরানির অভিনয়ে ফেরা। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। রাজনীতিতেই বশি সময় দিয়েছিলেন একসময় অভিনয় থেকে সরে এসে। এবার সেই নিজের চিরচেনা ঘরে ফিরছেন অভিনেত্রী। চূড়ান্ত নিরাপত্তা বলয়ের মধ্যে হচ্ছে তাঁর শুটিং। থাকবে জেড প্লাস নিরাপত্তা বলয়। দর্শক মুখিয়ে রয়েছে নতুনভাবেই ধারাবাহিক দেখার জন্য।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের