সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের হল পরিচালক ফারহা খান, অভিনেত্রী রবিনা টন্ডন এবং জনপ্রিয় মহিলা কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধে।
ঠিক কীসের ভিত্তিতে অভিযোগ উঠেছিল? সম্প্রতি টেলিপর্দার এক কমেডি শো’তে হাজির ছিলেন পরিচালক ফারহা খান এবং অভিনেত্রী তথা রিয়ালিটি শোয়ের বিচারক রবিনা টন্ডন। টেলিভিশনের ওই জনপ্রিয় কমেডি শো’তে ফারহা, ভারতী এবং রবিনা- এই তিন জনই একাধিকবার ‘Christianity’ (খ্রিস্টধর্ম) শব্দটি ব্যবহার করেছেন তাঁদের কথোপকথনের মধ্যে। আর ঠিক সেখানেই উঠেছে আপত্তি। কেন কোনও ধর্মের নাম করে দর্শকদের কাছে সেটাকে হাসির খোরাক করে তোলা হবে, প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট ধর্মাবলম্বী মানুষেরা। যার জেরেই পাঞ্জাবের অমৃতসরের এক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই ফারহা খান, রবিনা টন্ডন এবং কমেডিয়ান ভারতী সিংয়ের নামে।
[আরও পড়ুন: CAA’র প্রচারে ‘কোমলগান্ধার’, বিবৃতি জারি করে আপত্তি তুলল ঋত্বিক ঘটকের পরিবার ]
বড়দিনের জন্য এক বিশেষ পর্ব আয়োজিত হয়েছিল ওই শোয়ে। আর সেখানেই এমন গোল বাঁধল। অমৃতসরের অঞ্জালায় খ্রিস্টধর্মাবলম্বীরা যার জন্য এক বিক্ষোভ মিছিলও বের করেছিল বলে জানা গিয়েছে সূত্রের খবরে। যার জেরে অঞ্জালা থানায় সংশ্লিষ্ট শোয়ের ভিডিও দেখে বলিউড তারকাদের নামে এঅফআইআর দায়ের করতে বাধ্য হয়।

গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর, রাত ৮টা ৫৫মিনিট নাগাদ এফআইআর দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। সংবিধানের ২৯৫-এ ধারায় দায়ের হয় অভিযোগ। তার আগে অবধি এই তিন তারকার নামে শুধু লিখিত অভিযোগই জমা পড়েছিল। কিন্তু অঞ্জলার বিক্ষোভ প্রদর্শন দেখে এবং কমেডি শোয়ের ভিডিও ক্লিপিংস পুলিশের নজরে আসতেই এফআইআর দায়ের করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই অনেকে গুজব বলে দাবি করেছিলেন। কিন্তু অঞ্জালা থানার এসএসপি বিক্রমজিৎ দুগ্গাল রবিনা-ফারহার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করেন। যদিও এই ঘটনার পরে কোনওরকম মন্তব্য করেননি রবিনা, ভারতী এবং ফারহা খানের কেউই।
[আরও পড়ুন: ‘আগে ভক্তদের নিরাপত্তা, পরে ছবি’, ‘দাবাং থ্রি’র মন্দা বাজারেও ভাইজানের উদ্বেগ প্রকাশ ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে