সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের কোনও বয়স হয় না৷ একথা সর্বজনবিদিত৷ এমন নজিরও কম নেই৷ সাম্প্রতিককালে যে তালিকায় যোগদান করেছেন বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস৷ তবে রবিবারের পর থেকে সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দু’জন৷ ভজন গায়ক অনুপ জালোটা ও তাঁর সঙ্গিনী জাসলিন মাথারু৷ যাঁদের নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে৷
[আমার চিন্তাভাবনা ‘মান্টো’-র মতোই: নওয়াজ]

প্রত্যেকবারই ‘বিগ বস’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে চরমে৷ সেই আগ্রহকে সম্মান জানিয়ে, নয়া আকর্ষণ নিয়ে হাজির হন ‘বিগ বস’ নির্মাতারা৷ বসের বাড়ির রান্নাঘর থেকে বাথরুম, বসার ঘর থেকে শুরু করে সুইমিং পুল সবই থাকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে৷ এবার দর্শকদের সেই আকর্ষণই মিটিয়েছেন ‘দাবাং খান’ তথা সলমন খান৷ প্রত্যেকবারই নতুন নতুন থিমে দর্শকদের সামনে আসে ‘বিগ বস’৷ এবারের থিম ‘গুজব’। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে৷ রবিবারই ঘরে প্রবেশ করেছেন প্রতিযোগীরা৷ এবার তিন মাসের জন্য সেখানেই বন্ধ থাকবেন তাঁরা৷ সেখানেই চলবে প্রেম, ভালবাসা, ঝগড়া ও পলিটিক্সের কড়া টক্কর৷
[ভাগ্যতাড়িত এক কণ্ঠীশিল্পীর গল্প বলবে ‘কিশোর কুমার জুনিয়র’, প্রকাশ্যে ট্রেলার]
রবিবারই ‘বিগ বস’-এর ঘরে জাসলিনকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছেন অনুপ জালোটা৷ ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৮ বছরের লাস্যময়ীর প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে ‘বিগ বস’-র অন্দরে৷ তাঁদের নিয়ে মেতে রয়েছেন নেটিজেনরা৷ তাঁদের সঙ্গে নিক জোনস ও প্রিয়াঙ্কার চোপড়ার তুলনা টেনে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে টুইটারে৷ এখন দেখার এই বৃদ্ধ ও ললনার প্রেম কাহিনীকে কতটা গ্রহণ করেন বিগ বসের দর্শকরা৷
Never underestimate a man who sings Bhajans. Or for that matter who’s only 65 years young. 🤣#AnupJalota
— SUHEL SETH (@suhelseth) September 16, 2018
Every indian reaction after seeing #AnupJalota relationship with #JasleenMatharu #BiggBoss12 #BB12 pic.twitter.com/Oe51kPo0AR
— Prince Pandey 🇮🇳 (@princepandey_) September 16, 2018
সর্বশেষ খবর
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ