সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাচার জন্য কোনও কারণ প্রয়োজন হয় নাকি! অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) তো অন্তত হয় না। সুযোগ পেলেই পছন্দের গানে দিব্য নাচেন অভিনেত্রী। আর সে ভিডিও সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেন অনুরাগীদের জন্য।

‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar) ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা আঢ্য। সদ্য শুরু হয়েছে ধারাবাহিকটি। রয়েছেন দেবশংকর হালদার, ফাল্গুনী চট্টোপাধ্য়ায়ের মতো দাপুটে মঞ্চাভিনেতা। এঁদের সঙ্গে শুটিং করার ফাঁকেই পছন্দের গানে বিন্দাস নাচছেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ওপস্…! পোশাকের নিচ থেকে উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস, নেটদুনিয়ায় ট্রোলড রাখি সাওয়ান্ত]
শুক্রবার অপরাজিতা এবং তাঁর দুই সঙ্গী নাচেন ‘কভি আর কভি পার…’ গানে। গুরু দত্ত পরিচালিত ‘আর পার’ সিনেমার গান এটি। ১৯৫৪ সালে মুক্তি পাওয়া সিনেমায় ও পি নায়ারের সুরে গানটি গেয়েছিলেন শামশাদ বেগম। অপরাজিতা নেচেছেন তাঁর রিমেক ভার্সানে।
View this post on Instagram
বুধবার আবার আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমার ছন্দে নেচে ওঠেন অপরাজিতা। গুজরাটের গরবা নাচে কোমর দোলাতে দেখা যাচ্ছে অভিনেত্রী এবং তাঁর সঙ্গীদের। ভিডিও আপলোড করে ক্যাপশনে অপরাজিতা লেখেন, “সুপারস্টার লক্ষ্মী কাকিমার সংসারে সবাই রকস্টার।”
View this post on Instagram
সিনেমার পাশাপাশি চুটিয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। নানা চরিত্রের মাধ্যমে ছোটপর্দার দর্শকদের একান্ত আপন হয়েছেন। ‘জল নূপুর’, ‘চোখের তারা তুই’, ‘পুন্যি পুকুর’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আবার বাঙালির রান্নাঘরের রান্নাবান্না চেখে দেখেছেন। ২০২১ সালে মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা আঢ্যকে। এবার লক্ষ্মী কাকিমা হয়ে ফিরেছেন টেলিভিশনে। তার ফাঁকে দিব্যিই নাচের ছন্দে জীবন উপভোগ করছেন অভিনেত্রী।
[আরও পড়ুন: বাপি লাহিড়ীকে নিয়ে কুরুচিকর পোস্ট! নেটিজেনদের রোষানলে অভিনেত্রী আদা শর্মা]
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়