সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের জলে ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের সেটকে বিদায় জানিয়েছিল মিতুল। কিন্তু আরাত্রিকা মাইতির (Aratrika Maity) সফর তো আর সেখানেই শেষ নয়। মিতুলের খোলস ছেড়ে এবার রাইয়ের রূপ নিয়েছেন অভিনেত্রী। নভেম্বর মাসেই শুরু হয়ে যাচ্ছে নতুন সিরিয়াল ‘মিঠি ঝোরা’ (Mithi Jhora)।

২০২২ সালের ১৬ মে ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) টিমের পথ চলা শুরু হয়েছিল। প্রায় দেড় বছরের মাথায় শেষ হয় ছোটপর্দার এই সিরিয়ালের যাত্রা। ‘খেলনা বাড়ি’র সম্প্রচারের শেষ তারিখ হয়তো ২৪ নভেম্বর। তার তিন দিন বাদে অর্থাৎ ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ‘মিঠি ঝোরা’। নতুন এই ধারাবাহিকে রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা।
[আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেই ‘অন্তর্মুখী স্পিনার’ নিয়ে শ্রীজাতর লেখা, ‘কত জানেন!’ কটাক্ষ নেটিজেনদের]
ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। তাতে প্রথমে রাইয়ের হাসিখুশি পরিবারের ছবিই দেখা যাচ্ছে। কিন্তু আচমকা হয় ছন্দপতন। অসুস্থ হয়ে পড়েন রাইয়ের বাবা। এবার? সংসারের হাল ধরতে এগিয়ে আসে রাই। যার সঙ্গে রাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার হাতে বোনকে সঁপে দেয়।
View this post on Instagram
তিন বোনের গল্প ‘মিঠি ঝোরা’। এখনকার সময়ের নানা চ্যালেঞ্জ দেখা যেতে পারে সিরিয়ালে। নতুন এই গল্পে আরাত্রিকার দুই বোনের চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু ও স্বপ্নিলা চক্রবর্তী। ইদানীং দেবাদৃতার সঙ্গে অভিনেতা রাহুল দেব বোসের প্রেমের জল্পনা টলিপাড়ায় শোনা যাচ্ছে। তবে সিরিয়ালে দেবাদৃতার নায়ক হিসেবে সপ্তর্ষি রায়কেই দেখা যাচ্ছে।
[আরও পড়ুন: বাবার হাতে উঠবে বিশ্বকাপ? ইতিহাসের সাক্ষী হতে মা অনুষ্কার সঙ্গে গ্যালারিতে খুদে ভামিকাও ]
সর্বশেষ খবর
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের
-
‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত