কথায় আছে ‘রথ টানলে দুর্গা আসে’। ফি বছরের মতো চলতিবারেও রথযাত্রায় একাধিক দুর্গাপুজোর খুঁটিপুজো সারা হয়ে গিয়েছে। শুক্রবার উলটোরথ। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর বাকি মাস কয়েক। পুজোর মতো চ্যানেলগুলিতেও ‘মহালয়া’র তোড়জোড় শুরু জোরকদমে। টেলিভিশনের পর্দায় কোন অভিনেত্রীকে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে? ফি বছর দর্শক-অনুরাগীদের কৌতূহল থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই চ্যানেলগুলির তরফে শুরু হয়ে গিয়েছে মহালয়ার শুটিং। এমন আবহে খবর, সাত মাস বাদে ‘মহালয়া’র সুবাদেই টেলিপর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
বিগত সাত মাসে দিতিপ্রিয়াকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি! তবে এবার দেবীরূপে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। কোন চ্যানেলে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে দিতিপ্রিয়াকে?
আরও পড়ুন:
দীর্ঘদিন হল অভিনেত্রী ছোটপর্দা থেকে দূরে। শেষবার ‘চিরদিনই তুমি যে আমার…’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। কিন্তু জীতু কমলের সঙ্গে মনোমালিন্যের আবহে সিরিয়াল ছাড়ার ঘোষণা করেন তিনি। তারপর থেকে বিগত সাত মাসে দিতিপ্রিয়াকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি! তবে এবার দেবীরূপে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। কোন চ্যানেলে ‘মহিষাসুরমর্দিনী’ অবতারে দেখা যাবে দিতিপ্রিয়াকে? কৌতূহল অস্বাভাবিক নয়। জানা গিয়েছে, ‘সান বাংলায়’ এবছর মহালয়ার বিশেষ অনুষ্ঠান হিসেবে থাকছে ‘অভয়াশক্তি’। আর সেখানেই দেবী দুর্গা রূপে দেখা দেবেন দিতিপ্রিয়া রায়। তবে চমক এখানেই শেষ নয়।

দুর্গা ব্যতীত পার্বতী, উগ্রচণ্ডী, ভদ্রকালী-সহ দেবীর বিভিন্ন রূপও ফুটিয়ে তুলবেন অভিনেত্রী। মহালয়ার হাত ধরে টেলিপর্দায় প্রত্যাবর্তন নিয়ে কী বলছেন দিতিপ্রিয়া? তাঁর কথায়, “এর আগে আমি অনেকবারই দুর্গা হয়েছি। এটা নতুন নয়। তবে মা দুর্গার রূপে অভিনয় করতে ভালো লাগে। ‘অভয়াশক্তি’তে পার্বতী, উগ্রচণ্ডী, ভদ্রকালী রূপেও দেখা যাবে। মন দিয়ে কাজ করি, আশা করছি দর্শকদের ভালো লাগবে।” এই অনুষ্ঠানে মহিষাসুরের চরিত্রে দেখা যাবে অভিনেতা সায়ন মুখোপাধ্যায়কে। সংশ্লিষ্ট চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও থাকবেন ‘অভয়াশক্তি’র অংশ হিসেবে। ইতিমধ্যেই দুর্গারূপে দিতিপ্রিয়ার লুক প্রকাশ্যে এসেছে। শীঘ্রই শুরু হবে শুটিং। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় আগামী ১০ অক্টোবর টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে ‘অভয়াশক্তি’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রবারই মোদির সঙ্গে বৈঠক
-
আন্দোলনে উপচে পড়ছে নতুন প্রজন্মের ভিড়, তবু সিপিএমে বাড়ছে না সদস্য!
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার