সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড় দুঃসংবাদ! একের পর এক তারকার প্রয়াণ। এবার চিরঘুমের দেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গুফি পেন্টাল। বি আর চোপড়ার মহাভারত-এর শকুনি মামার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
প্রসঙ্গত দিন দুয়েক আগেই গুফি পেন্টালের হাসপাতালে ভরতি হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। বহুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গুফি। গত ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভরতি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা আর হল না। চিরঘুমের দেশে মহাভারতের ‘শকুনি মামা’। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯।
অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, “ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার বাবা গুফি পেন্টাল আজ সকালে প্রয়াত হয়েছেন।” ভাইপো হিতেন পেন্টাল সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টা নাগাদ উনি আমাদের ছেড়ে চলে যান।
আটের দশকে মূলত অভিনেতা হিসেবে জীবন শুরু করেন গুফি। বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে মহাভারত ধারাবাহিকে শকুনি মামার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ঘরে ঘরে পরিচিত হয়ে যান গুফি পেন্টাল (Gufi Paintal )। এর পরে নানা চরিত্রে দেখা গেলেও, শকুনি মামা হিসেবেই তাঁকে চিনতে পারতেন দর্শকরা।
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন