সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুঝুন কাণ্ড! শেষমেশ দর্শক টানতে ধারাবাহিকে এমন দৃশ্য। যা দেখে নেটিজেনরা একেবারে হতবাক।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। গল্পের শুরুতেই বোঝা গিয়েছে, এই ধারাবাহিকে উঠে আসবে শাশুড়ি-বৌমার গল্প। যে শাশুড়ির চক্ষুশূল তার বউমা। পদে পদে বউমা শিমূলকে অপমান করতে থাকে। আর শিমূল একেবারে চুপ।
সে দৃশ্য নিয়ে ইতিমধ্য়েই তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তাতে দেখানো হয়েছে। ফুলশয্যার রাতে অসুস্থতার ভান করে ঘরে ঢুকে আসে শিমূলের শাশুড়ি। ছেলের বুকে মাথা রেখে ঘুমিয়ে পরে সে। অন্যদিকে, চেয়ারে বসে থাকে শিমূল।
[আরও পড়ুন: ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! মার্কিন সাবমেরিন আসতেই পরপর মিসাইল ছুঁড়ল কিমের দেশ]
অনেকেই মনে করছেন টিআরপি বাড়ানোর জন্য এমন দৃশ্য না দেখালেই পারত ধারাবাহিকের পরিচালক। অন্তত, ছেলে ও মায়ের সম্পর্কটাকে তো নোংরা জায়গায় নিয়ে যাওয়ার দরকার ছিল না। তবে এই নিয়ে মুখ খোলেননি ধারাবাহিকের টিম।
জি-বাংলায় শুরু হয়েছে ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকে শিমূলের চরিত্রে অভিনয় করছেন মানালি। প্রোমো দেখে যা জানা যাচ্ছে তাতে, বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে শিমূল। তবে সেখানে মুক্ত চিন্তার অভাব রয়েছে। ওদিকে শিমূল গান গাইতে ভালবাসে। তার এই প্রতিভার মূল্য কি স্বামী, শাশুড়ি দেবে? নাকি প্রতিবেশীদের মধ্যেই পরম বন্ধু খুঁজে পাবে শিমূল? তারই উত্তর খুঁজবে এই ধারাবাহিক।
[আরও পড়ুন: অচেতন ব্যক্তির উপর প্রস্রাব, মাথায় লাথি! ভিডিও ভাইরাল হতেই তৎপর যোগীরাজ্যের পুলিশ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে