সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণের তেঁতো প্রশ্ন আর কাপে ঢালা কড়া কফি! বলিউডে বিতর্ক তুলতে কফি উইথ করণ একাই একশো। ফের আসতে চলেছে করণের সেই শো। সোশাল মিডিয়ায় সেই শোয়ের আগাম ঝলক দিলেন করণ। সেই ঝলকে নিজেই, নিজের শো নিয়ে রসিকতা করে বসলেন। ক্রিকেটার কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার বিতর্কিত এপিসোডের প্রসঙ্গ তুলে করণ স্পষ্ট জানালেন, তাঁর শোয়ে কোনও দিন আরে ক্রিকেটার আসবে না।
গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ জোহর। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। অন্তত, বলিউড সূত্র তাই বলছে।
View this post on Instagram
[আরও পড়ুন: পরিণীতির পর এবার বিয়ের পিঁড়িতে উরফি জাভেদ! সোশাল মিডিয়ায় ভাইরাল ‘রোকা’র ছবি]
গত সিজনে অনেক চেষ্টা করেও রাজি করাতে পারেননি শাহরুখ খানকে। তবে এবার কফি উইথ করণে আসার জন্য একেবারে তৈরি বলিউডের পাঠান। হ্যাঁ, আগামী আগস্ট মাস থেকে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন করণ জোহর। আর কফি উইথ করণের অষ্টম সিজনের প্রথম এপিসোডেই থাকছেন শাহরুখ খান। অন্তত, বলিউড সূত্র তাই বলছে। ২৬ অক্টোবর থেকে ডিজনি হটস্টারে শুরু হচ্ছে এই শো।
[আরও পড়ুন: চোরাশিকারিদের ধরতে রণংদেহি মেজাজে কোয়েল, দেখুন ‘জঙ্গলে মিতিন মাসি’র ট্রেলার]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!