সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকে দর্শকদের মন জয় করেছিলেন নীল-তিয়াসা জুটি। সেই জুটিকে ফের একবার দেখা যাবে ছোটপর্দায়। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে নীল ও তিয়াসাকে। ধারাবাহিকটি তৈরি হচ্ছে সুশান্ত দাসের টেন্ট সিনেমার ব্যানারে।
ধারাবাহিক নিয়ে জি বাংলা ও স্টার জলসার মধ্যে হামেশাই লড়াই চলতে থাকে। দর্শককে ধরে রাখতে এই দুই চ্যানেলই নানারকম ফন্দি আঁটতে থাকেন। দেখা গিয়েছে, কোনও ধারাবাহিক শেষ হলে, অপর চ্যানেল সেই ধারাবাহিকের হিট জুটিকে নতুন কাজের জন্য সই করিয়ে ফেলেন। যেমনটি ঘটেছে ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা-মাম্পি জুটিকে নিয়েও। আর সেটাই এবার ঘটতে চলেছে নীল ও তিয়াসার সঙ্গে।
View this post on Instagram
[আরও পড়ুন: ফিরছে ‘দ্য কপিল শর্মা শো’, অনুরাগীদের সুখবর দিলেন কমেডিয়ান নিজেই ]
শেষ হতে চলেছে নীল অভিনীত ধারাবাহিক ‘উমা’। ধারাবাহিকটি তেমন ছাপ ফেলতে পারেনি দর্শকদের মনে। তাই চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। ‘উমা’ ধারাবাহিক শেষের খবর ছড়িয়ে পড়তেই স্টার জলসা লুফে নিয়েছে নীলকে। অন্যদিকে, ‘কৃষ্ণকলি’র পর তিয়াসাকে অন্য অবতারে দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই প্রত্যাশা পূরণ করতেই এবার নতুন ধারাবাহিকে আগমণ ঘটছে ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) থেকে জনপ্রিয়তায় আসা জুটি নীল ও তিয়াসার। তবে এই নতুন ধারাবাহিক নিয়ে এখনই কেউ মুখ খুলতে চাননি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই ধারাবাহিক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।
View this post on Instagram
[আরও পড়ুন: ছোটপর্দায় ফের দুর্গা সাজছেন শুভশ্রী, ‘মহালয়া’র অনুষ্ঠানের শুটিং শেষে কী বললেন অভিনেত্রী? ]
সর্বশেষ খবর
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?