সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় বাংলা টেলিভিশনে তাঁর অভিনয় মন কেড়েছিল দর্শকের। তবে অনেকদিন হল নিয়মিতভাবে অভিনেতাকে ক্রুশল আহুজাকে আর বাংলা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন না দর্শক। কারণ, আপাতত বাংলা টেলিভিশন দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ক্রুশল।
একের পর এক হিন্দি টেলিভিশনে কাজ করে চলেছেন তিনি। সদ্য শেষ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’ এর কাজ। গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকের কাজ শেষ হতে না হতেই ফের এক হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা ভাবছেন ক্রুশল। এই জল্পনার জেরেই ক্রুশলের অনুরাগীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি আর অভিনেতা আপাতত টলিপাড়ায় কাজ করবেন না? এখন কি তাহলে পাকাপাকিভাবে মুম্বইতেই কাজ করবেন তিনি? যদিও এই নিয়ে ক্রুশলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে ‘কি করে বলব তোমায়’ বাংলা ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন ক্রুশল। সেই কাজ দর্শকের খুবই পছন্দ হয়েছিল। তারপর ‘রিস্তো কা মাঞ্ঝা’, ‘ঝনক’-এর মতো হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন ক্রুশল। এবার এতটুকু বিরতি না নিয়েই নাকি আগামী ধারাবাহিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, পালকি মলহোত্রার প্রথম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে একাধিক হিন্দি ধারাবাহিকে পালকি কার্যকরী পরিচালক হিসাবে কাজ করেছেন। তাঁর আগামী ধারাবাহিকের নাম এখন ঠিক হয়নি বলেই শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে নাকি সেই ধারাবাহিকেই দেখা যাবে ক্রুশলকে।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১